Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
খেলাধুলাসর্বশেষ সংবাদ

মেসিকে নেয়ার দৌড়ে এগিয়ে তিনটি ক্লাব

by Newseditor August 26, 2020
by Newseditor August 26, 2020

ক্রীড়া ডেস্ক
২০১৯-২০২০ মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার সঙ্গে ঠিক বনিবনা হচ্ছিল না দলের সেরা তারকা লিওনেল মেসির। বেশ কিছু শর্তে ক্লাবের সঙ্গে একমত হতে পারছিলেন না মেসি, আবার মেসির দেয়া কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা। যার ফলে মেসির ক্লাব ছাড়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে বছরখানেক ধরেই। যা আরও জোরালো হয়েছে এবারের মৌসুম পুরোটা শিরোপাহীন কাটানোয়। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনার ৮-২ গোলের পরাজয়ের পর। স্প্যানিশ ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ বার্তেম্যু জানিয়েছিলেন, আমূল পরিবর্তন আনা হবে দলে। কিন্তু এর মধ্যে যে রয়েছে মেসিকে বিক্রি করে দেয়ার পরিকল্পনা, তা কেউ কল্পনাও করেনি। তবে বার্সেলোনা মেসিকে বিক্রি করে দেয়ার আগে, মেসিই জানিয়েছেন, তিনি আর থাকতে চান না বার্সেলোনায়। মঙ্গলবার এক ফ্যাক্সবার্তার মাধ্যমে ফ্রি এজেন্টে অন্য কোনো ক্লাবে নাম লেখানোর কথা বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন মেসি। এমন খবর জানাজানি হওয়ার পর ইউরোপের অন্যান্য বড় বড় ক্লাবগুলোও দৌড়ঝাপ শুরু করে দিয়েছে মেসিকে নেয়ার ব্যাপারে। তবে অন্য যেকোনো ক্লাবের চেয়ে মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। কেনো এ তিন ক্লাব এগিয়ে, তা ব্যাখ্যা করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
ইন্টার মিলান
গত কয়েক মৌসুম ধরেই লিওনেল মেসিকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে ইন্টার মিলান। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে, মেসিকে দলে নেয়ার জন্য ২৬০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি আছে ইন্টার। যা কি না ইউরোপিয়ান ফুটবলে ট্রান্সফারের রেকর্ড। এর বাইরেও মেসির ইন্টারে যোগ দেয়ার গুঞ্জন জোরালো হওয়ার আরেকটি কারণ হলো, এরই মধ্যে মিলানের পোর্তা নুয়োবা এলাকায় নতুন বাড়ি কিনেছেন মেসির বাবা। শিগগিরই মেসিও মিলানে নিজের আবাসস্থল খুঁজে নেবেন, এমন সংবাদই প্রকাশিত হচ্ছে ইতালিয়ান সংবাদমাধ্যমে। ইন্টার মিলানে যোগ দিলে আবারও দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে যেমনটা দেখা গেছে, তেমনটা দেখা যেতে পারে ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যকার লড়াইয়ে।
ম্যানচেস্টার সিটি
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসির স্বর্ণসময়ের শুরুটা হয়েছিল পেপ গার্দিওলার অধীনে। যে চার মৌসুম বার্সেলোনায় ছিলেন গার্দিওলা, মেসি কাটিয়েছেন নিজের ক্যারিয়ারের সেরা সময়। তাই ক্যারিয়ারের শেষ সময়ে এসে পুরোনো গুরুর কাছে ফিরে যাওয়ার কথা ভাবতেও পারেন মেসি। বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করছেন গার্দিওলা। যে ক্লাবের আবার রয়েছে মেসিকে কেনার জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করার সামর্থ্য। ফলে মেসিকে কেনার দৌড়ে ম্যান সিটি সবসময়ই থাকবে সামনের দিকে। ম্যান সিটিতে যোগ দিলে নিজের প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরোকে পেয়ে যাবেন মেসি।
প্যারিস সেইন্ট জার্মেই
মেসিকে দলে নেয়ার জন্য যা করা প্রয়োজন তার সবকিছু করতে পারা অল্প কিছু ক্লাবের মধ্যে অন্যতম ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। তাদের দলে এরই মধ্যে রয়েছে নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপের মতো খেলোয়াড়রা। মেসিও যোগ দিলে ক্লাবের শক্তি বেড়ে যাবে আরও। এছাড়া ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে আসার পর থেকেই তার সঙ্গে খেলার জন্য, তাকে দলে ফেরানোর জন্য মরিয়া হতে দেখা গেছে মেসিকে। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনার সঙ্গে মেসির ঝামেলার অন্যতম প্রধান কারণ ছিল নেইমারকে ক্লাবে ফেরাতে না পারা। তাই নেইমারের সঙ্গে এক দলে খেলতে পিএসজিতেও যোগ দিতে পারেন মেসি।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

সাড়ে ১৩ লাখ টাকায় বিক্রি বিশ্বকাপ ফাইনালের টিকিট

April 2, 2026

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত

April 2, 2026

আইন মেনে চললে দেশে পরিবর্তন আসবে : প্রাণিসম্পদমন্ত্রী

April 2, 2026

জ্বালানি তেলের সংকট নেই, সরবরাহ থাকবে স্বাভাবিক: জ্বালানি...

April 2, 2026

রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

April 2, 2026

পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে...

April 2, 2026

১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

March 31, 2026

তেলবাহী জাহাজের ভিড় বাড়ছে, তবু অকটেন সংকট

March 31, 2026

ওটিটিতে পা দিয়েই কঠিন পরীক্ষার মুখে তৌসিফ

March 31, 2026

টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী...

March 30, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত