Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
সিরাজগঞ্জ

মুসলিম ঐতিহ্যের নিদর্শন সিরাজগঞ্জের মখদুমিয়া জামে মসজিদ

by Newseditor August 24, 2023
by Newseditor August 24, 2023

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে মুসলিম ঐতিহ্যের অনেক নিদর্শন। তাদের মধ্যে কোনো-কোনোটি কয়েকশ বছরের পুরাতন। এমনই একটি নিদর্শন হলো সিরাজগঞ্জ জেলার শেষ প্রান্তের উপজেলা শাহজাদপুরে করতোয়া নদীর দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত মখদুমিয়া শাহদ্দৌলা (রহ.) জামে মসজিদ।
বাংলার সুলতানী আমলে হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ.) এর নির্দেশে মসজিদটি নির্মিত হয়। মসজিদটির দৈর্ঘ্য ৫১ ফুট ৯ ইঞ্চি, প্রস্থ ৩১ ফুট ৫ ইঞ্চি এবং উচ্চতা ১৬ ফুট ২ ইঞ্চি। মসজিদের বাইরের দৈর্ঘ্য ৬২ ফুট ৯ ইঞ্চি, প্রস্থ ৪১ ফুট ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ১৯ ফুট ১০ ইঞ্চি। দেওয়াল ৫ ফুট ৭ ইঞ্চি পুরু। মোট ৫টি দরজা রয়েছে এই মসজিদের। প্রতিটি দরজার উচ্চতা ৭ ফুট ৫ ইঞ্চি এবং প্রস্থ ৬ ফুট সাড়ে ৩ ইঞ্চি। মোট গম্বুজের সংখ্যা ১৫টি। মসজিদটির মেঝে থেকে গম্বুজের শীর্ষ পর্যন্ত উচ্চতা ২০ ফুট ৯ ইঞ্চি। ছোট ইট, চুন ও শুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটিকে ধারণ করে রেখেছে কালো পাথরের মোট ২৪টি স্তম্ভ। বর্তমানে এই ঐতিহ্যবাহী মসজিদের নাম ‘মখদুমিয়া জামে মসজিদ।’ মসজিদের বাইরে এবং ভেতরে প্রধানত ফলমূল ও লতাপাতার কারুকার্য রয়েছে। এই মসজিদ ঘিরে ইসলামের প্রচারণা চলে সিরাজগঞ্জ ও এর আশপাশের এলাকাগুলোতে।
ইতিহাস থেকে জানা যায়, আরব দেশের ইয়ামেন প্রদেশের শাসনকর্তা মোয়াজ-ইবনে জাবালের বংশধর শাহজাদা হযরত মখদুম শাহদৌলা (রহ.) ১১৯২ থেকে ১১৯৬ সালের মধ্যে কোনো এক সময়ে পানি পথে শাহজাদপুরে আগমন করেন। সেই সময় বর্ষায় থইথই পানিতে গোটা শাহজাদপুর দেখা যেত সাগরের মতো। ইসলাম প্রচারে তার সঙ্গে ছিলেন- তিন ভাগ্নে কালীন দানিশমন্দ (রহ.), খাজা নূর (রহ.), খাজা আনওয়ার (রহ.)। তারা সবাই ৭টি মতান্তরে ৪০টি জাহাজ/নৌকাযোগে নদীপথে রওনা হয়ে বোখারায় পৌঁছে সেখানকার সাধক সুফী জালাল উদ্দিন বোখারীর (রহ.) সঙ্গে দেখা করেন। কিছু সময় অতিবাহিত করার পর বাংলার এই অঞ্চলে আগমন করেন তারা। আগমনের আগ মুহূর্তে হযরত জালাল উদ্দিন বোখারী (রহ.) এক জোড়া ধূসর বর্ণের কবুতর মখদুম শাহদ্দৌলাকে (রহ.) উপহার দেন। যা জালালী কবুতর নামে পরিচিত। সুদীর্ঘ নদীপথ অতিক্রমের পর অভিযাত্রী দলটির জাহাজ এক স্থানে এসে পৌঁছায়। যার বর্তমান নাম পোতাজিয়া (পোত অর্থ নৌকা আওজিয়া অর্থ ভিড়ানো) তাই ওই স্থানটির নাম পরবর্তীতে পোতাজিয়া রাখা হয়। হযরত মখদুম শাহদৌলার (রহ.) মসজিদের দুই মাইল দক্ষিণ-পশ্চিমে এ স্থানটি অবস্থিত। স্থানটি তখন ছিলো পানির নিচে, কোনদিকেই স্থল ভাগের চিহ্ন ছিল না। বোখারীর কবুতরগুলো সকালে জাহাজ ত্যাগ করে সন্ধ্যায় ফিরে আসতো। কয়েকদিন পরে জাহাজের লোকজন কবুতরের পায়ে পলিমাটি ও বালির সন্ধান পেয়ে অদূরে কোথাও চর জেগেছে ধারণায় একটি ডিঙ্গি নৌকায় করে কয়েকজন কবুতরকে অনুসরণ করে একটি চরে পৌঁছায়। পানি ক্রমশ সরে যেতে থাকায় চরটি প্রশস্ত হতে থাকে এবং চর এলাকাটিই পরবর্তীতে হযরত মখদুম শাহদৌলার (রহ.) নাম অনুসারে শাহজাদপুর নাম করা হয়। হযরত মখদুম শাহদৌলা (রহ.) এ অঞ্চলে আগমন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করলে তৎকালীন সুরে বিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরী তাঁর আগমনে ঈর্ষান্বিত হয়ে বাধা প্রদান করেন। সর্বমোট ৩৩ বার মখদুম শাহদ্দৌলার (রহ.) সঙ্গে যুদ্ধ হয় তার। প্রথম দুটি যুদ্ধে বিক্রম কিশোরী পরাজিত হন। শেষ যুদ্ধে পরাজিত বন্দীদের একজন গুপ্ত ঘাতক ইসলাম ধর্ম গ্রহণের নামে হযরত মখদুম শাহদৌলা (রহ.) এর অত্যন্ত নিকট স্থান লাভ করে। একদিন হযরত মখদুম শাহদৌলাকে (রহ.) নামাজ পড়া অবস্থায় হত্যা করে পালিয়ে যায় ওই নব মুসলিম। হযরত মখদুম শাহদৌলার (রহ.) কাটা মস্তক যে স্থানে সমাহিত করা হয় তা ‘ছের মোকাম’ বলে পরিচিত। অন্যদিকে, হযরত মখদুম শাহদৌলার (রহ.) দেহ মোবারক শাহজাদপুর মসজিদের দশ রশি দক্ষিণে দাফন করা হয়।
১৫০০-১৫৭৬ খ্রিষ্টাব্দে বাংলার মুসলিম সুলতানি আমলে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। তৎকালীন মুসলিম স্থাপত্যশৈলীর অন্যতম কারুকার্য ব্যবহার করা হয় মসজিদ নির্মাণ কাজে। ১৫ গম্বুজ বিশিষ্ট মসজিদের উত্তর-দক্ষিণ দৈর্ঘ্য ১৩.১৯ মিটার, পূর্ব-পশ্চিম প্রস্থ ১২.৬০ মিটার এবং ছাদের উপরিভাগের গম্বুজের ব্যাস ৩.০৮ মিটার। গম্বুজের প্রতিটি মাথায় পিতলের কারুকার্য মন্ডিত। যা দর্শনার্থীদের মুগ্ধ করে। এটিই এই অঞ্চলের মুসলমানদের প্রথম বা বড় মসজিদ হিসেবে পরিচিত। প্রতি শুক্রবার জুমার নামাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন। এখন পর্যন্ত সর্বমোট দুইবার এই মসজিদটি সংস্কার করা হয়েছে। মসজিদের পাশে মখদুম শাহদ্দৌলা (রহ.)-এর কবরের ওপরে বিশাল আকৃতির গম্বুজ নির্মাণ করা হয়েছে। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সংরক্ষণ ও দেখাশোনা করা হয়। মখদুমিয়া জামে মসজিদের দক্ষিণে প্রতি বছরের চৈত্র মাসে দু’দিন ব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়। ওরশে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমানগণের সমাগম ঘটে।
মখদুমিয়া জামে মসজিদ ও মাজারে যেভাবে যাবেন: ঢাকা থেকে বাসে করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সদরের বিসিক বাসস্ট্যান্ডে পৌঁছে যাবেন। সেখান থেকে রিকশা অথবা সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়া যাবে মাখদুমিয়া জামে মসজিদে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

চৌহালীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আমিরুল ইসলাম খান...

March 3, 2026

সিরাজগঞ্জে কাঁচাবাজারে ক্রেতাদের স্বস্তি

March 3, 2026

উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত

March 3, 2026

আ. লীগ-সংখ্যালঘুরাও আমাকে ভোট দিয়েছে – এমপি সেলিম...

March 1, 2026

চৌহালীতে মানববন্ধন ও বিক্ষোভ

March 1, 2026

সিরাজগঞ্জে যমুনা চরের পলিমাটিতে ফলছে লাল সোনা, দামে...

February 16, 2026

সিরাজগঞ্জে সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

February 16, 2026

রাজনীতি থেকে দুই ভূত দূর করতে হবে –...

February 10, 2026

সিরাজগঞ্জে আনারকলি আবাদে সফল বেলাল হোসেন

February 10, 2026

সিরাজগঞ্জে জামায়াত জোটের প্রচারে চাপে বিএনপি

February 7, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত