Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

      অর্থনীতি

      বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

      অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

      অর্থনীতি

      বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

      অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
জীবনযাপনসর্বশেষ সংবাদ

ব্লু লাইট থেকে চোখকে রক্ষা করার উপায়

by Newseditor May 28, 2025
by Newseditor May 28, 2025

লাইফস্টাইল ডেস্ক : আজকের ডিজিটাল যুগে আমরা প্রায় সবাই দিনের বেশিরভাগ সময় কাটাই কোনো না কোনো স্ক্রিনের সামনে। অফিসে ল্যাপটপ, বাসায় মোবাইল ফোন, অবসরে ট্যাব কিংবা টেলিভিশন সব মিলিয়ে আমাদের চোখ যেন কখনোই বিশ্রাম পায় না। বিশেষ করে করোনা মহামারির পর থেকে অনলাইন ক্লাস, ভার্চ্যুয়াল মিটিং এবং রিমোট জবের প্রসার চোখের ওপর চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। এই আধুনিক জীবনযাপনের সঙ্গে সঙ্গে একটি সমস্যাও বড় হয়ে উঠছে- চোখের স্বাস্থ্য। দীর্ঘসময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে ক্লান্তি, শুষ্কতা, ঝাপসা দেখা, এমনকি মাথাব্যথার মতো সমস্যায় ভুগছে অনেকেই। আর এই সমস্যার পেছনে বড় ভূমিকা রাখছে স্ক্রিন থেকে নির্গত হওয়া ‘নীল আলো’ বা ব্লু লাইট।
ব্লু লাইট কী? এটি কেন ক্ষতিকর?
স্ক্রিন থেকে যে আলো বের হয়, তার মধ্যে এক ধরনের উচ্চশক্তির দৃশ্যমান আলো থাকে, যাকে ব্লু লাইট বলা হয়। এটি আমাদের রেটিনার ওপর সরাসরি প্রভাব ফেলে। দীর্ঘসময় এই আলোর সংস্পর্শে থাকলে চোখের পেশিতে চাপ পড়ে, চোখে শুষ্কতা ও ক্লান্তি দেখা দেয়। ব্লু লাইট মেলাটোনিন নামক ঘুমের হরমোনের নিঃসরণে বাধা সৃষ্টি করে। ফলে অনেক সময় রাতে ঘুমের সময়ও এর প্রভাব পড়ে। ঘুম আসতে চায় না, কিংবা বারবার ঘুম ভেঙে যায়।
কীভাবে রক্ষা করবেন চোখ?
এই সমস্যা থেকে মুক্তির অন্যতম কার্যকর উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে ব্লু লাইট ফিল্টার চশমা। এই চশমার লেন্সে বিশেষ এক ধরনের কোটিং থাকে, যা স্ক্রিন থেকে নির্গত হওয়া ক্ষতিকর নীল আলোর একটি বড় অংশ ব্লক করে। এর ফলে চোখে আলো কম পড়ে, চোখ কম ক্লান্ত হয় এবং দীর্ঘসময় কাজ করার পরও চোখে অস্বস্তি কম অনুভূত হয়। শুধু তাই নয়, ঘুমের সমস্যাও অনেকটা কমে যায় এই চশমা ব্যবহারে। যারা প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘণ্টা স্ক্রিনের সামনে কাজ করেন, বিশেষ করে প্রোগ্রামার, ডিজাইনার, সাংবাদিক, অনলাইন শিক্ষক, অথবা শিক্ষার্থী তাদের জন্য এই চশমা হতে পারে চোখের রক্ষাকবচ।
ব্লু লাইট ফিল্টার চশমার পাশাপাশি অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং যুক্ত চশমাও হতে পারে চোখের সুরক্ষার আরেকটি ভালো উপায়। এই চশমাগুলো স্ক্রিনের প্রতিফলিত আলো বা গ্লেয়ার কমিয়ে দেয়, যার ফলে চোখে বাড়তি চাপ পড়ে না। যদি আপনি ইতোমধ্যেই প্রেসক্রিপশন চশমা ব্যবহার করেন, তাহলে লেন্সে ব্লু লাইট ফিল্টার কোটিং যোগ করতে পারেন। এটি একদিকে যেমন আপনার দৃষ্টিশক্তি ঠিক রাখবে, অন্যদিকে স্ক্রিনের ক্ষতিকর আলোর প্রভাব থেকেও রক্ষা করবে।
চশমা কখন ব্যবহার করবেন?
ব্লু লাইট ফিল্টার চশমা কেবল অফিস বা কাজের সময়ই নয়, বরং পুরোদিন ব্যবহার করার জন্যই উপযোগী। যারা ঘরে বসে অনলাইন সিরিজ দেখেন, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘসময় ব্যয় করেন কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন ঘাটেন তাদের জন্যও এটি উপকারী। যদি আপনি লক্ষ্য করেন যে স্ক্রিন ব্যবহারের পর চোখ জ্বালা করে, চোখ লাল হয়ে যায়, অথবা ঘুমে সমস্যা হচ্ছে তাহলে এখনই সময় ব্লু লাইট ফিল্টার চশমা ব্যবহারের।
বাজারে এখন অনেক ধরনের ব্লু লাইট ফিল্টার চশমা পাওয়া যায়, কিন্তু সব চশমা সমান কার্যকর নয়। অনেক সময় শুধু ফ্যাশনের জন্য তৈরি চশমাগুলো আসল ব্লু লাইট প্রতিরোধ করতে পারে না। এজন্য চশমা কেনার আগে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উত্তম। এছাড়া চশমার লেন্সে যেন মূল ব্লু লাইট ফিল্টার কোটিং থাকে, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে নামকরা ব্র্যান্ডের পণ্য বেছে নিতে পারেন, এতে ঠকার সম্ভবনা কম।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

February 19, 2026

সুলভমূল্যে ১০ লাখ পরিবারকে প্রোটিন খাদ্য দেবে সরকার

February 19, 2026

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র...

February 19, 2026

মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

February 19, 2026

প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

February 19, 2026

সমন্বিত প্রচেষ্টায় লক্ষ্য অর্জন করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

February 19, 2026

কেমন কাটছে পরীর সংসার

February 19, 2026

রোজায় পানিশূন্যতা এড়াতে যেসব অভ্যাস জরুরি

February 19, 2026

আজ থেকে রমজান মাস শুরু

February 19, 2026

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ

February 19, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত