Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬১…

      অর্থনীতি

      মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

      অর্থনীতি

      বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

      অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬১…

      অর্থনীতি

      মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

      অর্থনীতি

      বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

      অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
বিনোদনসর্বশেষ সংবাদ

বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা-বিজয়

by Newseditor February 23, 2026
by Newseditor February 23, 2026

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায়ের কথা আনুষ্ঠানিকভাবে জানালেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। এতদিন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বার্তায় তারা বিয়ের ঘোষণা দেন। এতে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।
ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘বিরোশ’ দুজনের নামের সংমিশ্রণে তৈরি এই সম্বোধনকেই তারা বিশেষভাবে উল্লেখ করেছেন ঘোষণায়।
বার্তায় তারা জানান, শুরু থেকেই ভক্তরা তাদের পাশে ছিলেন এবং ভালোবাসা দিয়ে এই নামটি উপহার দিয়েছেন। জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের মুহূর্তে সেই নামকেই আপন করে নিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অনুসারীদের প্রতি।
ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান। দুই পরিবারের নিজস্ব রীতিনীতি মেনে আলাদা আয়োজনের ব্যবস্থাও রাখা হয়েছে। পুরো আয়োজন ঘিরে থাকছে কঠোর গোপনীয়তা। ভেন্যুতে থাকবে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা, অতিথি তালিকাও সীমিত। অনুষ্ঠানে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং যারা ছবি বা ভিডিও ধারণের দায়িত্বে থাকবেন, তাদেরও গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়েছে বলে জানা গেছে।
বিয়ের অনুষ্ঠানটি একান্ত ব্যক্তিগত পরিসরে হলেও, ৪ মার্চ হায়দরাবাদে বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য একটি সংবর্ধনার আয়োজন হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত গীতা গোবিন্দাম ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেন রাশমিকা ও বিজয়। রোমান্টিক ঘরানার এই ছবিতে তাদের পর্দার রসায়ন দর্শকের নজর কাড়ে এবং বক্স অফিসেও সফলতা পায়। পরে ডিয়ার কমরেড ছবিতে আবারও জুটি বেঁধে অভিনয় করেন তারা। ভিন্ন স্বাদের এই গল্পে তাদের আবেগঘন অভিনয়ও প্রশংসিত হয়। এই দুই ছবির পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে ভক্তমহলে নানা আলোচনা শুরু হয়। একসঙ্গে ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি কিংবা একই সময়ে একই স্থানে ছুটি কাটানোর নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবু ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ছিলেন তারা; সাক্ষাৎকারে সরাসরি কিছু বলতে চাননি।
সম্প্রতি বাগ্দানের গুঞ্জনও শোনা গেলেও সে সময়েও নীরব ছিলেন এই জুটি। অবশেষে নিজেদের মুখেই বিয়ের খবর নিশ্চিত করায় সব জল্পনার অবসান ঘটল। পর্দায় জনপ্রিয় এক জুটির গল্প এবার বাস্তব জীবনেও পেল আনুষ্ঠানিক রূপ।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে : পররাষ্ট্রমন্ত্রী

February 23, 2026

ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

February 23, 2026

পুলিশের বৈধ কাজে কেউ বাধা দিতে পারবে না:...

February 23, 2026

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬১...

February 23, 2026

ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে স্মার্ট কৃষক কার্ড...

February 23, 2026

আ. লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ-অফিস খোলার কথা নয়:...

February 23, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

February 23, 2026

ইরানে আবারও শুরু হলো জেন-জি বিক্ষোভ

February 23, 2026

টটেনহ্যামের মাঠে আর্সেনালের গোল উৎসব

February 23, 2026

রোজায় সুস্থ থাকতে যা যা খাবেন

February 23, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত