সিনিয়র করেসপন্ডেন্ট : রাজধানীতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী, আলহামদুলিল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, গতকাল থেকেই দেখছি, কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। জনগণের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে আইনশৃঙ্খলা বাহিনী স্বতস্ফূর্তভাবে সহযোগিতা করবে, এই প্রত্যাশা করছি।
‘ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী, আলহামদুলিল্লাহ’, যোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, আমরা চাই এসব ঘটনা না ঘটুক। মানুষ যাতে তার দেওয়া ভোটের ফল দ্রুত পায়। আশা করি সে বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে।
মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, কোনো ষড়যন্ত্রই টিকবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে। ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে



































































