Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
বরগুনা

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বিত কার্যক্রম

by Newseditor July 2, 2025
by Newseditor July 2, 2025

বরগুনা সংবাদদাতা : বরগুনায় ডেঙ্গুর প্রকোপ মহামারী আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তর বরগুনাকে ইতিমধ্যেই ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রতিদিন নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালে ঠাঁই মিলছে না অনেকের।
আইইডিসিআর জানিয়েছে, বৃষ্টির পানি সংরক্ষণের অনিরাপদ পদ্ধতি বরগুনায় এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করছে, যা ডেঙ্গুর বিস্তারকে আরও জটিল করে তুলছে। সাধারণ মানুষ জানেই না কীভাবে পানি সংরক্ষণ করতে হবে, আর এই অজ্ঞতার ফাঁক গলে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। তারই প্রেক্ষাপটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে বৈঠকের পর বরগুনার জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সাথে সমন্বয় করে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে কার্যক্রম শুরু করে। প্রথম পর্যায়ে ২০-২৪ জুন, ২০২৫ পর্যন্ত ০৫ দিনব্যাপী বরগুনার বিভিন্ন উপজেলায় মাইকিং, লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা হয়। ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায়, পরিচ্ছন্নতা এবং কীভাবে পানি জমা না রেখে এডিস মশার বিস্তার রোধ করা যায় -এসব বিষয়ে মানুষকে সহজ ভাষায় বোঝানো হয়। বরগুনা সদর, পাথরঘাটা, তালতলী, বেতাগী, আমতলী এবং বামনা উপজেলায় স্বেচ্ছাসেবকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় ১০ হাজার এবং সরকারকে মোট ১ লাখ পিস লিফলেট প্রদান করা হয়।
দ্বিতীয় পর্যায়ে ২৭-২৯ জুন, ২০২৫ পর্যন্ত ৩ দিনব্যাপী বরগুনা জেলার সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলায় হাসপাতাল, পৌরসভা এলাকা, বাজারঘাট, বাসস্ট্যান্ড ও জনবসতিপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মশার লার্ভা নষ্ট করা, জমে থাকা পানি ফেলে দেওয়া, নর্দমা পরিষ্কার রাখা এবং হাসপাতাল প্রাঙ্গণ যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। স্থানীয় জনগণকে নিজের আশপাশ পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানানো হয় এবং তাদের মধ্যে এ বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।
বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে প্রতিদিন রেড ক্রিসেন্টের ৮ জন করে স্বেচ্ছাসেবক দুই শিফটে কাজ করছেন। তারা হাসপাতালে রোগীর আত্মীয়-স্বজনদের ভিড় নিয়ন্ত্রণ, মশারি টানিয়ে দেওয়া, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু আক্রান্ত রোগী ও স্বজনদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ এবং ওয়ার্ডগুলোর স্যানিটেশন নিশ্চিতকরণেও সহায়তা করছেন।
বরগুনা যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধি জানিয়েছেন, “এই ক্রান্তিকালে আমরা সরকারি সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সবাই মিলে একসাথে কাজ করে বরগুনাকে ডেঙ্গু মুক্ত করতে।” এছাড়া রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক পোস্ট, স্থানীয় রেডিও এবং মসজিদে মাইকিংয়ের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগও অব্যাহত রয়েছে। বরগুনার প্রত্যন্ত অঞ্চলেও স্বেচ্ছাসেবকরা গিয়ে মশার বিস্তার রোধে কমিউনিটি মিটিং করছে।
মানবিক সহায়তা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রেড ক্রিসেন্ট ও সরকারি সংস্থার যৌথ এই উদ্যোগ বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

আমতলীতে প্রতিহিংসার আগুনে ৫টি দোকান পুড়ে ছাই

March 1, 2026

বরগুনায় জেলা প্রশাসকের ওপরে হামলা করতে এসে যুবক...

January 26, 2026

বরগুনায় কোস্টগার্ডের অভিযানে ১৩ জন জেলে আটক

May 20, 2025

বরগুনায় দিনব্যাপী পরিবেশ বিষয়ক স্কুলভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান

May 8, 2025

বরগুনায় বিশুদ্ধ খাদ্য ও পরিবেশ সুরক্ষায় যৌথ মোবাইল...

May 6, 2025

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা এবং সুরক্ষা রাষ্ট্রীয় দায়িত্ব :...

April 10, 2025

বরগুনায় শিক্ষকের ঘর পোড়ানো মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে...

December 29, 2024

বরগুনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে...

October 14, 2024

বরগুনায় শারদীয় দুর্গাপূজা মন্ডপে নৌবাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার...

October 9, 2024

বরগুনায় এতিমের পৈত্রিক সম্পত্তি ও বাড়ি-ঘর দখল

September 21, 2024

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত