মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম এর নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশ, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সঙ্গে নিয়ে অবৈধ জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সহকারি কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে অবৈধভাবে জ্বালানি তেল দুষ্কৃতিকারীরা যাতে মজুদ করতে না পারে সেলক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক জ্বালানি তেলের পাম্পগুলোতে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও অবৈধভাবে জ্বালানি তেল কেউ যেন মজুদ করতে না পারে সেলক্ষ্যে ফুলবাড়ী উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখবে ।



































































