মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গত ২৪ ফেব্রুয়ারি ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প, কাটলা বিশেষ ক্যাম্প এবং বড়গ্রাম বিওপি কর্তৃক ০৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৫৭৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ২ লক্ষ ৫৪ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ (বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবির বিন জব্বার জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানকৃত মালামাল জব্দ এবং আসামী আটকের কার্যক্রম অব্যাহত থাকবে।



































































