ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে।
আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মতিতে। এ তথ্য জানানো হয় বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে। বিএনপি মিডিয়া সেল থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে, আজ সকালে শপথগ্রহণ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে তারা সংবিধান সংসদ পরিষদের জন্য এখন শপথ নেবে না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।



































































