সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও অফিসের জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান, জেলা ট্রেনিং অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রাজেন্দ্র নাথ রায়, পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার ও উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা তানিয়া আকতার প্রমূখ। প্রশিক্ষণে একশত চাষী অংশ নেয়।



































































