Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
রাজশাহী

পদ্মার চরে ডুবে গেলো ১৫০ কৃষকের স্বপ্ন

by Newseditor July 4, 2024
by Newseditor July 4, 2024

আবুল কালাম আজাদ, রাজশাহী প্রতিনিধি : আকস্মিক ভারত থেকে ঢলের পানি ঢুকে পড়েছে রাজশাহীর পদ্মায়। এর ফলে পদ্মা নদির পানি ফুলে ফেঁপে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাথে প্লাবিত হয়েছে দেড়শত কৃষকের স্বপ্ন। পানিতে তলিয়ে গেছে বাদাম, পাট, তিল ক্ষেতসহ অন্যান্য কৃষি ফসল। দুই এক সপ্তাহের মধ্যে ফসল ঘরে তোলার কথা থাকলেও কিছু না বুঝার আগেই আকস্মিক বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরে তোলার আগমুহুর্তের ফসল।
রাজশাহীর বাঘা উপজেলার কালিদাসখালি গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক সহিদুল ইসলাম জানান, ৩২ বিঘা বাদামের ক্ষেত বন্যার পানিতে ডুবে গেছে তার। আর কয়েকদিনের মধ্যে ফসল ঘরে উঠতো। ক্ষতির দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
তিনি আরও জানান, গত সোমবার বিকেল থেকে পদ্মার পানি লোকালয়ে ঢুকতে থাকে। এবার বাদাম আবাদে প্রতি বিঘায় একুশ থেকে বাইশ হাজার টাকা খরচ হয়েছে।
চকরাজাপুর, কালিদাশখালি ও লক্ষীনগর এলাকায় চরাঞ্চলে জেগে উঠা রাজশাহীর পদ্মার চরে এক হাজার বিঘা জমিতে বাদাম আবাদ করেছিলেন এসব কৃষকরা। পদ্মায় পানি আসায় ৭০০ বিঘা জমির বাদাম পানিতে তলিয়ে গেছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, পদ্মার পানি হঠাৎ বৃদ্ধির ফলে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরের প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে শত শত বিঘা জমির ফসল। গত মঙ্গলবার মানিকের চরে তলিয়ে যাওয়া বাদাম রক্ষা করার চেষ্টা করতে দেখা যায় বাবুল শেখ নামের এক কৃষককে।
দেখা গেছে, পদ্মার মানিকের চরে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অপর ১৪টি চরেরও একই অবস্থা। এখানকার কৃষকের একমাত্র আয়ের উৎস কৃষিনির্ভর। বর্তমানে চারদিকে পানি। জমির ফসল পানিতে ডুবে গেছে। এর মধ্যে বাবুল শেখ পানিতে তলিয়ে যাওয়া বাদাম রক্ষা করার চেষ্টা করছিলেন।
জানা যায়, পদ্মার ১৫টি চরে প্রায় ২০ হাজার মানুষের বসবাস করে। পরিবার রয়েছে প্রায় ৩ হাজার। মানিকের চরের প্রায় প্রতিটি পরিবারই অন্যের জমি বাৎসরিক অর্থ চুক্তিতে বাড়ি করে বসবাস করে।
স্থানীয় বাদাম চাষি বাবুল শেখ বলেন, মানিকের চরে ৬ বিঘা জমিতে বাদাম চাষ করেছিলেন। এর মধ্যে তিন বিঘার বাদাম উঠাতে পারলেও আরো তিন বিঘার বাদাম উঠানোর আগেই পদ্মায় পানিতে ডুবে গেছে।
স্থানীয়রা জানান, ডুবে যাওয়া ফসলের মধ্য থেকে কিছু উঠানোর চেষ্টা করলেও শ্রমিক সংকটের কারণে চোখের সামনে ডুবে যাওয়া বাদাম তুলতে পারেননি বলে জানান তারা।
তবে স্থানীয় শ্রমিকরা জানান, আম মৌসুমে চরের কৃষকেরা আমের কামলা খাটে। এছাড়া রাসেল ভাইপার সাপের ভয়ে ডুবন্ত চরে কেউ কাজ করতে চায় না। ফলে বেকায়দায় পড়তে হয়েছে কৃষকদের। তবে বিঘা বিঘা জমির বাদাম এখন পানির নিচে তলিয়ে রয়েছে।
কৃষক আজগর আলী বলেন, আমি, স্ত্রী ও দুই ছেলে নিয়ে অন্যের কাছে থেকে জমি ভাড়া নিয়ে দুটি ঘর তৈরি করে বসবাস করছি। এরপর পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় ছাগল ও গরু নিয়ে বিপদে আছি। এখন কৃষিকাজ নেই। কোনো কোনো সময়ে জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে যে টাকা হয় এই দিয়ে কোনো রকম সংসার চলছে।
চকরাজাপুর ইউনিয়নের মেম্বার জালাল উদ্দিন বলেন, পদ্মার চরের মধ্যে মানিকেরচর দিয়ারকাদিরপুর, টিকটিকিপাড়া চরসহ চকরাজাপুর ও কালিদাসখালির অংশ নিয়ে চকরাজাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে পরিবার তিন শতাধিক। ভোটার এক হাজার ৩৫। চরের মধ্যে আমার ওয়ার্ড নিচু ও অধিকাংশ ফসলি জমি। জমিতে রোপন করা বাদাম ও পাটের ব্যাপক ক্ষতি হবে। অধিকাংশ জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিযুল আযম বলেন, পদ্মার চরে প্রায় ৩ হাজার পরিবার রয়েছে। তারা এখন পানিন্দি রয়েছে। চরের অধিকাংশ বাড়ির পাশে পানি এসেছে। ৪৭৩ হেক্টর জমির মধ্যে অর্ধেক বাদাম উঠাতে পারেনি চাষিরা। সেই বাদাম পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে অনেকেই পানির নিচে ডুব দিয়ে বাদাম উঠাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, কিছু বাদাম চাষিরা জমি থেকে বাদাম উঠাতে পারেনি। সেগুলো পানিতে তলিয়ে গেছে। এর সাথে কিছু পাটও রয়েছে। বাদামের চাষ হয়েছে ৪৭৩ হেক্টর এবং পাটের আবাদ হয়েছে ৪ হাজার ৭৮০ হেক্টর।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

চ্যালেঞ্জের মুখে রাজশাহীর রেশম শিল্প ॥ টিকে থাকতে...

February 2, 2026

আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু ; রাজশাহী বোর্ডে...

June 26, 2025

রাজশাহীর বাজারে ১৫ মে থেকে বাজারজাত হবে আম

May 8, 2025

রাজশাহীর সড়কগুলো তিন চাকার যানের দখলে ॥ বাড়ছে...

May 1, 2025

রাজশাহীতে চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

April 21, 2025

ইসরাইলের বর্বরোচিত হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

April 20, 2025

রাজশাহী অঞ্চলে তীব্র তাপদাহে ঝরছে আমের গুটি ;...

April 10, 2025

অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

April 10, 2025

গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজশাহী জুড়ে বিক্ষোভ

April 9, 2025

রাজশাহীতে দুলাভাইকে কুপিয়ে হত্যা

March 24, 2025

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত