জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় পিকেএসএফ ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত শার্প সংস্থায় ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী মালেকা বানুর বাড়ি ধর্মপাল ইউনিয়নের সুই ডাঙ্গা গ্রামে।
তিনি জানান, দীর্ঘ এক যুগ ধরে মীরগঞ্জ শাখার শার্প সংস্থার ঋণ প্রকল্পের সদস্যা হিসেবে লেনদেনের সাথে তিনি সম্পৃক্ত। কিন্তু বর্তমান কর্মরত শাখা ব্যবস্থাপক কুশিন চন্দ্র ঋণ প্রদান না করে সদস্যপদ বাতিল করেছে নিজ ক্ষমতাবলে।
তিনি বলেন, আমি পুরো ১২ বছর কাটিয়ে দিলাম অত্র সংস্থায়। ইতিপূর্বে অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার লেনদেনে সন্তুষ্ট হয়ে ছাগল পালনের জন্য ছাগল, মুরগির বাচ্চা, কেঁচো সার উৎপাদনের জন্য সহায়তা ও স্বাস্থ্যসম্মত শৌচাগার প্রদান করে- যা এখন আমার বাড়িতে বিদ্যমান।
তিনি জানান, এই বদমেজাজি ম্যানেজার আমার অহেতুক সদস্যপদ বাতিল করেছে বিনা দোষে।
এই ক্ষোভ প্রকাশ করে অন্য সদস্য হাবিবুর ইসলাম জানান, এই ম্যানজার খুবই বেয়াদব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টাফ বলেন, ম্যানেজারের অশ্লীল ভাষা। মাস শেষে ক্লোজিংয়ে কর্মীদের সাথে দুর্ব্যবহার করে। অকথ্য ভাষায় গালাগালি করে। এতে রাগান্বিত হয়ে সকল স্টাফ ও শাখায় কর্র্মরত দুইজন মহিলা স্টাফ তার নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ প্রদান করলেও কোন প্র্রকার সুরাহা মেলেনি।
কল্পনা নামের একজন লিখিত অভিযোগ করে বলেছেন, এই ম্যানেজার অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যা মুখে উচ্চারণ করা সম্ভব নয় এবং মাস শেষে সকল স্টফদের নাস্তানাবুদ করে চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে ক্লোজিং করতে বাধ্য করে। গত মাসে সদস্য কল্পনা রায়ের নামে ৬৯ হাজার ১৫৮ টাকা অনাদায়ী দেখানো হয়। পরে ম্যানেজার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভয়-ভীতি দেখিয়ে অন্য কোন সদস্যের টাকা এনে ক্যাশ ইন হ্যান্ডে অনাদায়ী টাকা ক্লোজ করতে বলে। ম্যানেজর আরো বলেন, অফিস ঠিক থাকলে সব ঠিক। তাহলে স্টাফকে চোর তৈরী করতে ও অনিয়ম করতে ম্যানজোর বাধ্য করে। এরূপ চলতে থাকলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে অনেক সদস্য জানান। এই ম্যানেজার বদলি কিংবা চাকরিচ্যুত না হলে অনেকেই কিস্তি দেয়া বন্ধ করে দিবে বলে শঙ্কা প্রকাশ করেন।
কল্পনা রায় জোর দিয়ে বলেন, দীর্ঘ ৯ বছর সুনাম ও সততার সাথে এ সংস্থায় কাজ করেছি। আজ ম্যানেজার অনিয়ম করতে বাধ্য করছে স্টাফদের।
কল্পনা বলেন, আমার পরিচালিত ১৫টি দলের ১৩৮ জন সদস্যের ৮ লক্ষ ৯৬ হাজার ৬৯৮ টাকা প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থে আদায় দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সমিতির বিভিন্ন প্রকল্পের মধ্যে আম্বিয়ার ১৫ হাজার, লাভলীর ১৮ হাজার ১৬৮, আলেয়ার ১০ হাজার, তাহেরার ৫ হাজার, সুমনার ৩ হাজার, মিনির ২ হাজার ৪শত, রুবার ৭ হাজার, মমিনার ২২ হাজার, সুুমির ৭ হাজার, মনছুরার ১৭ হাজার, ছামছুন্নাহারের ১০ হাজার, জ্যোৎস্নার ৩ হাজার, লাকীর ৫ হাজার, এসমোতারার ৯ হাজার, আলেয়ার ৪ হাজার, রুপিয়ার ৩ হাজার, শিউলির ২৩ হাজার, খালেদার ৪ হাজার, রুবির ৫ হাজার, মানোয়ারার ২০ হাজার, জান্নাতুলের ১০ হাজার, ফেরদৌসির ৬ হাজার, নুর বানুর ১৪ হাজার, রাশিদার ১২ হাজার, ছামিনার ৩ হাজার, সুবানার ৬ হাজার, শম্পার ২ হাজার তিনশত, মাসুদের ৩ হাজার, মাহমুদার ১৫শত, মন্নুজার ১০ হাজার ৫শত, রোকসানার ২২ হাজার, মনিজার ১২ হাজার, কুলসুমের ৫ হাজার, মরিয়মের ১০ হাজার, ফজিলার ৭ হাজার, সামসুন্নাহারের ২ হাজার, হাসনার ৩ হাজার, সুভির ১৫শত, তমিজার ৪ হাজার, ফেন্সির ২০ হাজার, মুক্তার ৮ হাজার, হোসনে আরার ১৫ হাজার, ফাতেমার ১২ হাজার, পারভিনের ৫ হাজার, মল্লিকার ৮ হাজার, রুবিনার ৭ হাজার, আঞ্জুয়ার ১২ হাজার, কাজলির ১১ হাজার, মাসুমার ৫ হাজার, শিউলির ৪ হাজার ৫শত, বাতেনের ৭ হাজার ৫শত, শাহানাজের ৪ হাজার, রুহুলা মিমি ও তহমিনার ৪ হাজার, শাহানুরার ৭ হাজার ৫শত, মালেকার ৬ হাজার, বিউটির ৯ হাজার, নাজমার ৫ হাজার, মোর্শেদার ১৭ হাজার, মুক্তার ১০ হাজার, ফিরোজার ২২ হাজার। সার বানুর ১০ হাজার মনসুরার ৫ হাজার, মনিজার ১৫ হাজার, নিলুফার ৫ হাজার, রীপার ৬ হাজার, লাবলীর ৩হাজার আফসানার ৩ হাজার, চম্পার ৭ হাজার, হালিমার ১২ হাজার, মেরিনা , নাগিসের ১২ হাজার, রশনারার ২১ হাজার, বুধবারের সমিতিতে ৭ জনের ৪২ হাজার ২শত টাকা। বৃহস্পতিবার সমিতির ১৭ জনের ১ লক্ষ ২০ হাজার টাকা। জানুয়ারি মাসের ক্লোজিংয়ে ৪২ জনের ৬৯ হাজার ২শত টাকা। পক্ষান্তরে সার্বিক দিক ও সত্যতা যাচাই করে জানা যায়, চলতি ৭৫ জন সদস্যের ৩ লক্ষ ৭৬ হাজার ৯শত টাকা মেয়াদী ৬৩ জনের ৫ লক্ষ ১৯ হাজার ৯শত টাকা প্রায় যা র্কর্ম প্রাতষ্ঠনের স্বার্থে যেন বকেয়া না পড়ে নিজের কাঁধে পরিশোধ করে সদস্যের কাছে অনাদায়ী রেখেছে।
এ বিষয়ে বিএমএ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোন উত্তর মেলেনি। এর সুষ্ঠু সমাধান ও তদন্ত সাপেক্ষে কুশিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্থার পরিচালক মোঃ মনিরুজ্জামান।



































































