সীমান্ত রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জলঢাকায় গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এসময় সভাপতির বক্তব্যে মোল্লা ইফতেখার আহম্মেদ বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। তাই যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধার সাথে দিবসটি পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।



































































