সীমান্ত রায়, (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। উপকারভোগী ২২শত সদস্যের মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে চাল, ২ কেজি তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা বিতরণ করা হয়। পণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদ ইসলাম, গোলনা প্যানেল চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম, সচিব মোঃ গোলজার রহমান ও সকল মেম্বার। এসময় ইউনিয়ন পরিষদের সকল গ্রামপুলিশ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্যোগে এমপি মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।



































































