মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নে ৬ হাজার ৪৮০টি পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল ১০টায় অতি দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম। এসময় পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদের সময় এই চাল পেয়ে উপকারভোগীরা বেজায় খুশি।



































































