Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
শরীয়তপুর

নববধূকে জিম্মি করে জরিমানা আদায় করলেন চেয়ারম্যান

by Newseditor November 8, 2022
by Newseditor November 8, 2022

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর সওদাগর কান্দি গ্রামের মৃত লতিফ মোল্লার ছেলে মানিক মোল্লা (২৫)। মানিক একজন দিনমজুর। গত ১৬ অক্টোবর জাজিরা উপজেলার অনামিকা নামে এক কনের সাথে আনুষ্ঠানিকভাবে মানিকের বিয়ে হয়। স্থানীয় আত্মীয়-স্বজন ও কনেপক্ষের আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ করে গত ১৮ অক্টোবর বৌভাতের আয়োজন করা হয় মানিকের বাড়িতে। সুন্দরভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে কনের পরিবার ও তাদের আত্মীয়-স্বজনসহ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। ডোমসার বাজারে ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান খানের ব্যক্তিগত ক্লাবের সামনে পৌঁছামাত্র নববধূসহ মেহমানদের জিম্মি করে ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নববধূকে চেয়ারম্যানের বাসভবনের তৃতীয় তলার একটি কক্ষে বন্দী করে রাখে। এদিকে প্রতিবাদ করায় নতুন মেহমানদেরও মারধর করা হয়। এতক্ষণে কি হচ্ছে বা কেন এমন হচ্ছে তা কেউ বুঝতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই সবাই জানতে পারে সামসুন নাহার নামে এক বৃদ্ধা মহিলা বর মানিক মোল্লার প্রথম পক্ষের স্ত্রী দাবী করে চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছে। তাই চেয়ারম্যান তার লোকজন নিয়ে সন্ত্রাসী কায়দায় নববধূ, বর ও নতুন মেহমানদের আটক করেছে। বর-কনে ও মেহমানদের পক্ষে কেউ কথা বললেও তাদের অপমান করা হয় সেখানে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের আদলে কথিত স্ত্রীকে তালাক বাবদ বরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। উচ্চহারে সুদে এনে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পায় তারা। মুক্তি পেয়ে নববধূ শুধু কান্না করছিল। নববধূকে মুক্ত করে নিয়ে সেখান থেকে চলে যায় তারা। অদ্যবধি স্বামীর ঘরে ফিরেনি নববধূ। সেই থেকে মানিকও ঢাকায় চলে গেছেন। ক্ষোভে-দুঃখে আর বাড়ি ফিরেনি কেউ।
স্থানীয়রা ও বর মানিক মোল্লার পরিবার জানায়, সামসুন নাহার (৫৫) একজন বিধবা মহিলা। তার ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছেন। তার নাতি-নাতনিও আছে। ২ বছর পূর্বে তার স্বামী হারুন ছৈয়ালের মৃত্যু হয়। গত নির্বাচনে সওদাগর কান্দির তিনটি পরিবার বাদে সকলে একজোট হয়ে চেয়ারম্যানের প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে আমরা ভোট দিয়েছি। আমাদের প্রার্থীর পরাজয় হয় আর বিজয় হয় মজিবর রহমান খানের। তিনি চেয়ারম্যান হওয়ার পর আমাদের উপর বিভিন্নভাবে জুলুম অত্যাচার শুরু করে। এবার নির্বাচনী প্রতিহিংসায় নববধূ-বর ও মেহমানদের আটকে রেখে নির্যাতন ও জরিমানা করেছে।
মানিকের চাচাতো ভাই আক্তার বলেন, বৌভাত অনুষ্ঠান শেষে বর-কনেসহ মেহমানদের বিদায় দেই। গত ১৮ অক্টোবর মাগরিবের নামাজের সময় চেয়ারম্যানের ব্যক্তিগত ক্লাবের সামনে তাদের আটক করে। পরে সেখান থেকে নববধুকে অন্যত্র সরিয়ে নেয়। কোথায় নেয় তা আমরা জানতে পারিনি। আমরা চেয়ারম্যানকে অনেক অনুরোধ করি নববধূ ও নতুন মেহমানদের ছেড়ে দেওয়ার জন্য। আর যে কাবিননামা দিয়ে বিবাহ দাবি করছে তা মিথ্যা প্রমাণ করার জন্য ১ দিন সময় চাই। চেয়ারম্যান আমাদের কোন পাত্তা দেয় না। নববধূ, বর ও মেহমানদের আটকে রেখেই ৩ লাখ টাকা জরিমানা করে। পরে উচ্চহার সুদে সেই টাকা পরিশোধ করি।
মানিকের মা চন্দ্রবান বিবি বলেন, ছোট ছোট ৯টি ছেলে-মেয়ে রেখে ওর বাবা মারা যায়। পাটখড়ির বেড়ার ঘরে রেখে অনেক কষ্ট করে সন্তানদের বড় করেছি। কেউ কোনদিন আমার সন্তানদের কোন বদনাম বলতে পারেনাই। এবার চেয়ারম্যান যা করেছে তার কোন প্রতিবাদ করার ভাষা নাই। প্রতিবাদ করলে আবার আরেকটা ঘটনা ঘটাবে। আল্লাহর কাছে বিচার দিয়েছি।
এমদাদ মুন্সীসহ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানায়, সংবাদ পেয়ে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে যাই। সেখানে চেয়ারম্যান আমাদের সাথে খারাপ আচরণ করে। পরে আমরা চলে আসি। শুনেছি চেয়ারম্যান তার নির্বাচনী প্রতিহিংসা উদ্ধারের জন্য একটি ভুয়া কাবিননামার ভিত্তিতে ৩ লাখ টাকা জরিমানা করেছে। পরে কথিত একটা তালাকও রেজিষ্ট্রি করেছে। তবে নিশ্চিত হয়ে বলতে পারি কাবিনটা মিথ্যা ছিল। মহিলার বয়স ৫৫ বছর। তার ছেলে মেয়েও মানিকের চাইতে ১০ বছরের বড় হবে। তার বিয়ের কাবিনে বয়স দেখানো হয়েছিল ২৫ বছর। তাহলে এই কাবিন কিভাবে সঠিক হয়। কাবিন করতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন বা পরিচয় পত্র লাগে। সেখানে তারও কোন ব্যবহার করা হয় নাই।
তালাক রেজিষ্ট্রিকারক কাজী দেলোয়ার হোসেন বলেন, চেয়ারম্যানের কল পেয়ে সেখানে যাই। উভয়পক্ষের সম্মতিতে একটি কাবিননামার ভিত্তিতে তালাক রেজিষ্ট্রি করি। সেখানে কনেকে বিধবা দেখানো হয়েছে। কনের বয়স দেখানো হয়েছে ২৫ বছর। সেই কাবিন রেজিষ্ট্রি করেছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসলাম মিয়া নামে এক কাজি।
চেয়ারম্যান মজিবর রহমান খান বলেন, সামসুন নাহারের ছেলে শাহিন লোকজন নিয়ে তাদের আটক করে আমার চেম্বারে নিয়ে আসে। আমি মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলাম। তখন তারা বলে, চেয়ারম্যান এই ঘটনার বিচার করতে হবে। তাদের বলে নামাজে যাই। নামাজ শেষে এসে বিচারে বসি। ক্লাবে অনেক মানুষ ছিল তাই নববধূকে আমার বাসায় নিয়ে রাখি। তার সাথে কথাও বলেছি। বর-বধূ ও মেহমানদের ছেড়ে দিলে আর এই বিচার করা যাবে না তাই তাদের যেতে দেইনি। তাদের সামনেই রায় দিয়েছি। বরের প্রতি অন্যায় না বরং ন্যায় করা হয়েছে। ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যেত। সেখানে ৩ লাখ টাকার সিদ্ধান্ত দেই। তারপরেও ক্ষমা চেয়ে ৩০ হাজার টাকা কমিয়েছে। এখানে নির্বাচনী কোন প্রতিহিংসা উদ্ধার করা হয়নি।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর...

March 3, 2026

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু

January 15, 2026

ডামুড্যায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অধীনে...

January 15, 2026

ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলে শরীয়তপুরে...

May 21, 2025

শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

May 12, 2025

শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

May 5, 2025

শরীয়তপুরে শহীদ জুনায়েদ ফরাজির পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ...

April 9, 2025

নড়িয়া উপজেলা ও পৌরসভা মহিলা দলের কমিটি অনুমোদন

January 9, 2025

বিটিএসএফ এর ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

July 7, 2024

শরীয়তপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

October 14, 2023

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত