Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
জাতীয়সর্বশেষ সংবাদ

ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

by Newseditor March 6, 2025
by Newseditor March 6, 2025

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। কত দ্রুত সংস্কার হয় তার ওপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে। কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কার প্রয়োজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূস বলেন, আমার কোনও ধারণা ছিল না যে, আমি সরকারের নেতৃত্ব দেব। আমি এর আগে কখনও সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি। এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল।
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, এরপর যখন ব্যাপারটা স্থির হয়ে গেল, তখন আমরা জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করি। যার মধ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল।
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত বছর ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি ভারতেই নির্বাসনে রয়েছেন। নাটকীয় এই পটপরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও। এমন অবস্থায় এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করার আশা করছেন ড. ইউনূস। ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানেই নির্বাসনে থাকা হাসিনা এবং তার দল সেই নির্বাচনে অংশ নেবে কি না তাও স্পষ্ট নয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য হাসিনাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ।
অধ্যাপক ড. ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাদেরকেই (আওয়ামী লীগকে) সিদ্ধান্ত নিতে হবে তারা এটা (নির্বাচন) করতে চায় কি না, আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি। (সাবেক সরকারের রেখে যাওয়া) এটি এক ছিন্নভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন কিছু যেন ১৬ বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি।
অধ্যাপক ড. ইউনূস জানান, তিনি ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার ওপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে। কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কার প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, যদি আমাদের ইচ্ছামতো দ্রুত সংস্কার করা যায়, তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব। আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ঢাকায় ফ্লাইট সংকট ॥ ছয়দিনে বাতিল...

March 5, 2026

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

March 5, 2026

শেয়ারবাজারে ব্যাপক দরপতন

March 5, 2026

আগামী সপ্তাহের শুরুতে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

March 5, 2026

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

March 5, 2026

ঈদুল ফিতরে টানা সাতদিনের ছুটি ঘোষণা

March 5, 2026

ইরানকে দুর্বল করতে যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্ত ফাঁস করলো...

March 5, 2026

রমজানে দাঁতের যত্ন

March 5, 2026

হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে রোনালদো

March 5, 2026

নিজের সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সুনেরাহ

March 5, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত