Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
মুন্সিগঞ্জ

টঙ্গীবাড়ীতে আলুচাষিরা ব্যস্ত সময় পার করছেন গাছ পরিচর্যায়

by Newseditor January 30, 2022
by Newseditor January 30, 2022

# দুর্যোগের ক্ষতি পুষিয়ে উঠতে নিচ্ছেন বাড়তি যত্ন

# এরপরও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জাওয়াদের ক্ষতি পুষিয়ে উঠতে আলুর জমিতে বাড়তি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আগাছা পরিষ্কার, সেচ, নিড়ানি ও আলুর ভালো ফলনের জন্য বিভিন্ন রকমের ঔষধ প্রয়োগ করছেন তারা। এ বছর আলু রোপণ মৌসুমে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রবল হানায় বৃষ্টিপাত, বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে উপজেলার কৃষিজমির আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে উঠতে পুনরায় ঋণ করে উপজেলার বিভিন্ন স্থানের জমিতে আলু লাগিয়েছে কৃষকেরা। মাটি শুকনো না থাকায় আলু চাষে বেশ বিলম্ব হচ্ছে। প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ নাগাদ নিচু জমিগুলোতে আলু রোপণ করে কৃষকেরা। কিন্তু এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জমি শুকাতে সময় লাগায় আরও দুই সপ্তাহ পিছিয়ে পড়ে আলু রোপণ। বিলম্বে রোপণের ফলে উৎপাদন কম হওয়ার শঙ্কায় রয়েছেন বলে জানান কৃষকরা। এছাড়াও আরও বড় শঙ্কা রয়েছে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে। কেননা, বিগত বছরগুলোতে দেখা গেছে, ন্যায্যমূল্য না পেয়ে অনেক আলুচাষিই সর্বস্বান্ত হয়েছেন। ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে চাষাবাদ থেকে বিরত থাকতে হয়েছে সেসব চাষিদের। এদিকে গত বছর আলুর দাম বেশি থাকলেও ন্যায্যমূল্য পায়নি আলু চাষিরা। যদিও আলুর দাম পরে বেড়েছে কিন্তু এতে বরং লাভবান হয়েছে আড়ৎদার ব্যবসায়ীরাই। তাই এবার একটু লাভের আশায় ও দুর্যোগের ক্ষতি পুষিয়ে উঠতে উচ্চমূল্য দিয়েই কিনতে হয়েছে বীজ আলু। সবমিলিয়ে আলুচাষিরা রয়েছে মহা দুশ্চিন্তায়। তারপরেও যদি আবহাওয়া অনুকূলে থাকে, এর সাথে সাথে শীতও দীর্ঘস্থায়ী হয় তাহলে উৎপাদন ঠিকমতো হতে পারে বলে জানান তারা। সরেজমিনে উপজেলার আউটশাহী, বলই, ভোরন্ডা, শিলিমপুর, বালিগাঁও, কাইচাইল প্রভৃতি এলাকায় ঘুরে দেখা যায়, হাতেগোনা কিছু জমিতে পরিপূর্ণ গাছ উঠে জমি সবুজ আকার ধারণ করেছে। বেশিরভাগ জমিতে সবেমাত্র ছোট ছোট গাছ গজিয়েছে। উপজেলার বলই এলাকায় দেখা যায়, আলু জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে। এ বিষয়ে কৃষক গিয়াসউদ্দিন ঢালীর সাথে কথা হলে তিনি জানান, “আলু রোপণে বিলম্ব হওয়ার কারণে গাছ একটু ছোট, পানি সেচ দেওয়ার পর ভিটামিন ঔষধ স্প্রে করলে গাছ দ্রুত বড় হবে এবং ফলনও ভালো হবে। রোগ-বালাই ও পোকা যাতে আক্রমণ করতে না পারে তার আগাম প্রস্তুতি হিসেবে পানি সেচ ও ঔষধ স্প্রে করা হচ্ছে।” এসময় পাশের জমিগুলোতে বেশকিছু মহিলা শ্রমিককে আগাছা পরিষ্কার করতে দেখা যায়। রংপুর, কুড়িগ্রাম জেলার এ সমস্ত শ্রমিক আলু পরিচর্যায় বেশ পারদর্শী। এছাড়া মহিলা শ্রমিকের পারিশ্রমিক কম হওয়ায় এদের দিয়ে জমি পরিচর্যায় বেশ আগ্রহী আলুচাষিরা। আলুচাষি মহিউদ্দিন ঢালী জানান, “মহিলা শ্রমিকরা কাজে ফাঁকি কম দেয় আবার তাদের পারিশ্রমিকও কম। তাই প্রায় আলুচাষিই তাদের দিয়ে জমির আগাছা পরিষ্কার করায়।” ভোরন্ডা গ্রামের আলুচাষি দ্বীন ইসলাম শিকদার জানান, “বৃষ্টির কারণে বেশ কিছুদিন বিলম্বে এবার আলু রোপণ করতে হয়েছে। সেই কারণে আলু গাছগুলো এখনো পুরোপুরি গজিয়ে উঠেনি। কিছু কিছু জায়গায় গাছ গজানো এখনো বাকি আছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে বলে আশা করছি।” এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আবেদীন তালুকদার জানান, “এ বছর উপজেলার ৯ হাজার ৯ শত হেক্টর জমিতে আলু চাষাবাদ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় জাওয়াদের ক্ষতির কারণে ৯ হাজার ৫শ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। এ বছর আলু রোপণের দিক দিয়ে গত বছরের তুলনায় ৪শ হেক্টর জমিতে আলু চাষ কম হচ্ছে। প্রাকৃতিক বিড়ম্বনার কারণে বিলম্বে এ বছর চাষাবাদ হয়েছে। এখন আবহাওয়া অনুকূলে আছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে আশা করছি।”

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

টঙ্গীবাড়ী উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই -এর উদ্যোগে...

March 3, 2026

শ্রীনগরে আমের মুকুলে ছেয়ে গেছে আমবাগান

March 3, 2026

টঙ্গীবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

March 1, 2026

মুন্সীগঞ্জে ফুটপাত দখল ॥ বাড়ছে যানজট ও দুর্ঘটনার...

February 24, 2026

মুন্সীগঞ্জ-২ আসনে সুজন এর উদ্যোগে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে...

February 8, 2026

টঙ্গীবাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক ফজলুল করিমের গণসংযোগ

September 14, 2025

মামলার আইনী সমস্যা ও সমাধান বিষয়ক মুন্সীগঞ্জ জেলা...

July 13, 2025

শ্রীনগরে যমজ সন্তান হত্যার রহস্য উদঘাটন ॥ সংসারে...

July 10, 2025

শ্রীনগরে যমজ দুই বোনকে বিলের পানিতে ফেলে হত্যা,...

July 9, 2025

মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণ; মাদকসহ যুবক...

June 30, 2025

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত