Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের কৃষিজমিতে সৌন্দর্য্য ও পুষ্টিগুণে ভরপুর বেগুনি ধান

by Newseditor April 26, 2025
by Newseditor April 26, 2025

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে নতুন জাতের রঙ্গীন ধান চাষ শুরু হওয়া ধানের নাম পার্পল লিফ রাইস। ধানের গায়ের রং সোনালি ও চালের রংয়ের মিশ্রণে কিছুটা বেগুনি রংয়ের মত। উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। সবুজ কৃষি মাঠের মধ্যে এক খন্ড বেগুনি ধান ধান ক্ষেত, পুরো কৃষি মাঠের সৌন্দর্য্যকে আরো বাড়িয়ে দিয়েছে। সবুজের মাঝে বেগুনি রং বতাসে ঢেউ খেলছে। প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য্য দেখতে ছুটে যাচ্ছেন সৌন্দর্য্যপিপাসু মানুষ।
ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রথমবারের মতো এই বেগুনি রঙ্গের ধান চাষ করে সাড়া ফেলেছেন এলাকার সৌখিন কৃষক মোঃ রবিউল ইসলাম। এই ধান চাষে এই অঞ্চলের কৃষকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। প্রতিদিন এই রঙ্গিন ধানের ক্ষেত দেখতে ভিড় করছে অনেকেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এলাকায় এই নতুন জাতের ধান চাষ শুরু হওয়া এ ধানের নাম পার্পল লিফ রাইস। দেশে সর্বপ্রথম এ জাতের ধানের আবাদ শুরু হয়েছিল গাইবান্ধায়। সৌন্দর্য্য ও পুষ্টিগুণে ভরপুর এ ধান। ধানের গায়ের রং সোনালি ও চালের রং বেগুনি। উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হয়।
রোপণ থেকে ধান পাকতে সময় লাগে প্রায় তিন মাসের (১৫০-১৫৫ দিন) মত। অন্য জাতের ধানের চেয়ে এ ধানের গোছায় কুশির পরিমাণ বেশি থাকায় একর প্রতি ফলনও বেশ ভালো। নতুন এ জাতটির একর প্রতি ফলন ৫৫ থেকে ৬০ মণ হয়ে থাকে। অন্য সব ধানের তুলনায় এ ধান মোটা। তবে পুষ্টিগুণ অনেক। এ চালের ভাত খেতেও সুস্বাদু।
বেগুনি রঙের ধান ক্ষেত দেখতে আসা মো. আব্দুল করিম নামে একজন বলেন, নাচোল থেকে যাবার পথে ধান ক্ষেতটি দেখে আমরা এখানে নেমে গেলাম। ধান গাছ ও ফুটন্ত ধান দেখে খুব ভালো লাগছে। এটা যেন সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টি। এছাড়া এটা এ অঞ্চলে নতুন জাতের ধান। আসলে আমরা কৃষক মানুষ তাই কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকি। এই ধানটি দেখে নিজের মধ্যে আগ্রহ জাগলো যে আমারও এই ধানটি চাষ করার ইচ্ছা এবং এই নতুন জাতের ধান দেখে আমার অনুপ্রেরণা হলো। আমি আগামীতে এই ধান চাষির সঙ্গে যোগাযোগ করে এই ধান চাষ করার চেষ্টা করবো।
স্থানীয় কৃষক আমজাদ হোসেন বলেন, রবিউল আমার প্রতিবেশী। সে এই ধান চাষ করেছে। এই ধান দেখে খুব ভালো লাগছে। এ ধান চাষ করার জন্য আমিও খুব আগ্রহী। সামনেরবার আমি এই ধান চাষ করবো।
জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের কৃষক সামিরুল জানান, আমি দুইদিন আগে এই নতুন জাতের ধান ক্ষেত দেখতে গিয়েছিলাম। ধান দেখে আমাদের খুব ভালো লেগেছে। বেগুনি কালারের গাছ হলেও শিসটা অন্যান্য ধানের মতোই। বেশি যদি ফলন হয় তাহলে আমরা এই কৃষকের সঙ্গে যোগাযোগ করে আমরা নিজেরাই উৎপাদন করবো এবং এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করবো এই ধানটি রোপণ করার জন্য।
রহনপুর পৌরসভার পিড়াহসন গ্রামের বাসিন্দা ও বেগুনি রঙের ধানচাষী কৃষক মো. রবিউল ইসলাম বলেন, প্রথমে ইউটিউবে ধানটি দেখি এবং দেখার পর ধানটি আমার কাছে ভালো লেগেছে। তারপর ধানটি অনলাইনে অর্ডার দিয়ে ২ কেজি ধান নিয়েছি কেজি প্রতি তিনশত টাকা দরে ছয়শত টাকায়। তারপর বীজতলায় চারা গজিয়ে জমিতে রোপণ করেছি। এই ধান দেখতে ভালো, রং বেগুনি। চাষাবাদে অন্য ধান থেকেও খরচ কম। এছাড়া ধানটির ফলন ভালো হলে আগামীতে এই ধান চাষ করবো
তিনি আরও বলেন, রাস্তায় যত লোকজনের সঙ্গে দেখা হচ্ছে সবাই ধানটির বিষয়ে অনেক প্রশ্ন করছেন। তারা জানতে চাচ্ছেন ধানটি কেমন, আবাদ করতে কেমন খরচ, এর বীজ কোথায় পেলাম ইত্যাদি, ইত্যাদি। অনেকে বীজ চাচ্ছে, তবে যতজন বীজ চাচ্ছে ততজনকে বীজ দিতে পারবো না। তাছাড়া যে হিসেবে খরচ করেছি সে হিসেবে ফলন ভালো পাবো বলে আশা করছি।
গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার বলেন, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা ব্লকে এই নতুন ব্যতিক্রম ধরনের ধান চাষের মনস্থির করেছি। রবিউল ইসলাম নামে একজন কৃষক সেটি চাষ করছেন। তিনি গাইবান্ধা থেকে বীজটি সংগ্রহ করেছেন। এই জাতের নাম দুলালি সুন্দরী বলে আখ্যায়িত করেছেন অনেকে।
তিনি আরো বলেন, এর মধ্যেই এই জাতের ধানটি নিয়ে কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ধানটির পাতাগুলো বেগুনি কালার তবে ধানটি নরমাল ধানের মতোই হবে। বর্তমানে ধানের অবস্থান দেখে মনে হচ্ছে এটি উচ্চ ফলনশীল জাতের। বিষয়টি আমারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন যে বিজ্ঞানীরা আমরা তাদেরকেও অবহিত করেছি। এছাড়া আমরা পর্যবেক্ষণে রেখেছি যদি এই ধানটির ফলন ভালো হয় এবং অন্যান্য পুষ্টি গুণাগুণ যদি ঠিক থাকে আর আবহাওয়ার সাথে উপযোগী হয়, তাহলে আমরা এই জাতটি সম্পর্কে বিস্তারিত জেনে ভবিষ্যতে কৃষক পর্যায়ে সম্প্রসারণে কৃষকদের উৎসাহী করবো।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

March 3, 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

January 15, 2026

বারঘিয়ার কাঁচা-মিঠি আম: চাঁপাইনবাবগঞ্জের এক অজানা রত্ন

May 12, 2025

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানকৃত ১০টি গরু...

April 12, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে গরীব...

March 29, 2025

বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশি জেলে ফেরত, বিজিবির কার্যকরী...

March 20, 2025

চাঁপাইনবাবগঞ্জে আব্দুল হাকিম পিন্টুর খুনিদের গ্রেফতার ও শাস্তির...

March 10, 2025

ভাসুরের কুজনরে বলির পাঠায় প্রাণ গেল তরুণী সুমাইয়ার;...

February 13, 2025

গোমস্তাপুর সীমান্ত থেকে ৪ বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

February 5, 2025

গোমস্তাপুরে গভীর নলকূপের ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু

February 3, 2025

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত