Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
চট্টগ্রামজাতীয়বাংলাদেশসর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা

by Newseditor May 14, 2025
by Newseditor May 14, 2025

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে।
বুধবার চট্টগ্রাম সফরের শুরুতেই নিউ মুরিং কনটেইনার টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। সেখানে তাকে বন্দরের সক্ষমতা সম্পর্কে ব্রিফ করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, এটা আমাদের জন্য এক বিশাল সুযোগ হবে। সরকার তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের অর্থনীতি উন্নত হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে যদি পরিবর্তন করতে হয়, তবে চট্টগ্রাম বন্দরের ওপরই আমাদের ভরসা। একে ছাড়া আর কোনো বিকল্প নেই।
চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির হৃদয়। যদি হৃদয় দুর্বল হয়, তবে কোনো চিকিৎসকই একে ভালোভাবে চালাতে পারবে না। এজন্যই আমাদের এটিকে বিশ্বমানের করতে হবে।
সরকারপ্রধান বলেন, পূর্বেও (আন্তর্জাতিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠানগুলোকে) ডাকা হয়েছিল, কিন্তু কোনো বাস্তব অগ্রগতি হয়নি।
‘এই হৃদয়কে প্রতিবেশীদের সঙ্গে যুক্ত করতে হবে। আমি এজন্য নেপাল ও ভারতের সাত বোন (উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য) নিয়ে বলেছি। তারা যদি এর সঙ্গে যুক্ত হয়, তারা যেমন উপকৃত হবে, তেমনি আমরাও। আর যারা যুক্ত হবে না, তারাই ক্ষতিগ্রস্ত হবে।’ যোগ করেন তিনি।
শৈশবে চট্টগ্রাম বন্দর ঘিরে নিজের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর আমার কাছে নতুন নয়। শৈশব থেকেই এর সঙ্গে পরিচিত। এ বন্দর অনেক পরিবর্তিত হয়েছে, তবে দুঃখের বিষয়- এ পরিবর্তনের গতি ধীর। আমি যখন সুযোগ পেয়েছি, তখন থেকেই ভাবছিলাম কী করা যায়।
তিনি আরও বলেন, বিশ্ব অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি। কেউ এই বন্দরের উন্নয়ন নিয়ে ভাবে না। এজন্যই আমি পরিবর্তনের কথা বলেছি। আমি বলেছি, বন্দরের পরিচালনার দায়িত্ব বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে। আশা করি সবাই এটি বুঝবে।
নৌ-পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরের উন্নয়নে প্রধান উপদেষ্টার আগ্রহের প্রশংসা করেন।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ঘিরে কয়েকটি নতুন টার্মিনাল নির্মিত হলে কনটেইনার জট অনেকটা কমে যাবে। আমি আশা করি, ছয় মাসের মধ্যেই আপনারা এর পরিবর্তন দেখতে পাবেন।
এসময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বন্দরের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের ৯২ শতাংশ এই বন্দর দিয়ে পরিচালিত হয় এবং তার ৯৮ শতাংশই নিউ মুরিং কনটেইনার টার্মিনাল দিয়ে হয়।
তিনি বলেন, বর্তমানে এই বন্দরের কোনো কার্যকর বিকল্প নেই। তবে প্রাকৃতিক কারণে ২০০ মিটারের বেশি দীর্ঘ জাহাজ এই বন্দরে নোঙর করতে পারে না। এর ফলে বাংলাদেশ প্রতিদিন প্রায় ১০ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হয়- যা বিশ্বব্যাংকের একটি গবেষণায় উঠে এসেছে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

সাড়ে ১৩ লাখ টাকায় বিক্রি বিশ্বকাপ ফাইনালের টিকিট

April 2, 2026

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত

April 2, 2026

আইন মেনে চললে দেশে পরিবর্তন আসবে : প্রাণিসম্পদমন্ত্রী

April 2, 2026

জ্বালানি তেলের সংকট নেই, সরবরাহ থাকবে স্বাভাবিক: জ্বালানি...

April 2, 2026

রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

April 2, 2026

পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে...

April 2, 2026

সাতকানিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২ ॥...

April 2, 2026

১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

March 31, 2026

তেলবাহী জাহাজের ভিড় বাড়ছে, তবু অকটেন সংকট

March 31, 2026

ওটিটিতে পা দিয়েই কঠিন পরীক্ষার মুখে তৌসিফ

March 31, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত