Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
দিনাজপুর

ঘোড়াঘাটে বধ্যভূমির তালিকায় নেই শানাই পুকুরের নাম ; স্বজনদের দাবী স্মৃতিস্তম্ভ-বদ্ধভূমি ফলক নির্মাণের

by Newseditor December 15, 2022
by Newseditor December 15, 2022

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা বাঙালিদের গণহত্যার পর এর চিহ্ন মুছে ফেলতে অসংখ্য লাশ গুম করেছে। তারা বাঙালিদের নির্যাতন ও হত্যার জন্য বিশেষ বিশেষ স্থান বেছে নিয়েছিল। পাকিস্তানিরা বাঙালি হত্যায় সবসময় বুলেটও ব্যয় করেনি। তারা কখনও বেয়োনেট দিয়ে, কখনও ধারালো ছুরি দিয়ে নির্মমভাবে মানুষ জবাই করেছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল মানবসন্তানের লাশ। হত্যার পর হতভাগা মানুষের মৃতদেহ ফেলে দেয়া হয়েছে খাল-বিল-নদীতে। যেখানে নদী ছিল না সেখানে তারা মৃতদেহগুলো মাটিচাপা দিয়েছে। ফলে হত্যার চিহ্ন মুছে ফেলার জন্য নদী বা খালে লাশ ফেলে দেয়া ঘাতকদের কাছে সহজ উপায় হিসেবে বিবেচিত হয়েছিল।
একাত্তরের নয় মাস দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালিয়ে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা এভাবে গণহত্যার চিহ্ন অনেকটাই মুছে ফেলতে সক্ষম হয়েছিল। ইতোমধ্যেই বহু গণকবরের ওপর দালানকোঠা, ঘর-বাড়ি তোলা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বনজঙ্গলে ঢাকা পড়ে অযত্ন-অবহেলায় অনেক গণকবর আজ লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাঙালিদের হত্যা করে যেসব স্থানে তাদের মৃতদেহ মাটিচাপা দিয়েছিল, ঐতিহাসিক প্রয়োজনেই সেসব বধ্যভূমি ও গণকবর শনাক্ত করা জরুরি। জেলা উপজেলা ভিত্তিক এসব বধ্যভূমি ও গণকবর শনাক্ত করার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মমতার বহু মাত্রিকতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ সম্ভব হবে বলে মনে করেন স্বজনরা।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এমনই এক হত্যাযজ্ঞ চালিয়েছিল দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বলাহার গ্রামে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বলাহার উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় স্থাপিত করেছিল ক্যাম্প। ওই ক্যাম্পে ধরে এনে হত্যা করে শত শত বাঙালিকে। ক্যাম্পের পার্শ্বে শানাই পুকুরের চারটি পাড়ে পুঁতে রেখেছিল অসংখ্য মানুষের মরদেহ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে গণকবর। শানাই পুকুর এখন উপজেলার মানুষের দুঃখ আর যন্ত্রণার ইতিহাস।
১৯৭১ সালে পাকবাহিনী উপজেলার বলাহার গ্রামে একটি ক্যাম্প স্থাপন করে। ওই ক্যাম্পে শত শত বাঙালিকে ধরে এনে হত্যা করে। এ কারণে ক্যাম্পটির নাম রাখা হয়েছিল জল্লাদখানা। স্বজনরা অনেকেই চেয়েছিলন শহীদের রক্তে রঞ্জিত শানাই পুকুরে তাদের হারানো মানুষগুলোর জন্য স্মৃতিস্তম্ভ বা বদ্ধভূমি ফলক। স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও শহীদদের জন্য নির্মিত হয়নি কোন স্মৃতিস্তম্ভ বা বদ্ধভূমি ফলক।
১৯৭১ সালে ঘোড়াঘাট উপজেলার বলাহার উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় পাকবাহিনী ক্যাম্প স্থাপন করে। এরপর পাঁচবিবি উপজেলার ছাতিনালী গ্রামে অপর একটি ক্যাম্প স্থাপন করা হয়। ঘোড়াঘাট থেকে ছাতিনালী ক্যাম্পে পাক সেনাদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য ঘোড়াঘাট উপজেলার কতিপয় মুক্তিযোদ্ধা ভারতের হিলি সীমান্ত দিয়ে পার হয়ে এসে রাতের আঁধারে ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট হিলি সড়কে তোষাই জোড়গাড়ী ও চোরগাছা নামক গ্রামের মাঝখানে একটি ব্রীজে ডিনামাইট স্থাপন করে। পরদিন সকালে একটি পাক সেনা অফিসারের জীপ পার হওয়ার সময় ডিনামাইটটি বিস্ফোরিত হয়। ডিনামাইটটি বিস্ফোরণে ব্রীজসহ জীপটি উড়ে যাওয়ার সংবাদে পাক হানাদার বাহিনীর মাথায় খুন চেপে যায়। সেদিনই প্রায় ৬/৭ হাজার পাক সেনার একটি ক্যাম্প বলাহার হাইস্কুলে স্থাপন করা হয়। হাইস্কুলের পাশেই ছিল একটি মাদরাসা। মাদরাসাটি ছিল মাটির ঘর। এই ঘরের ভিতরেই বাঙ্গালিদের ধরে এন টর্চার করা হয়। ঘরটির নাম রাখা হয় টর্চার সেল। এরপর থেকে শুরু হয় হত্যাযজ্ঞ। ওই মাদ্রাসার মাটির ঘরের পাশেই ছিল শানাই পুকুর। পাক সেনাদের নির্যাতনে যন্ত্রণায় ও হত্যাযজ্ঞে নিহত বাঙালিদের ওই শানাই পুকুরের চারটি পাড়ে পুঁতে রাখা হয়েছে। স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও শানাই পুকুরের শহীদের স্মৃতিচিহ্ন হিসেবে কোন স্মৃতিস্তম্ভ বা বদ্ধভূমি হিসেবে তালিকায় নাম রাখা হয়নি। স্বজনদের দাবী, শহীদের রক্তে রঞ্জিত শানাই পুকুরে তাদের হারানো মানুষগুলোর জন্য স্মৃতিস্তম্ভ বা বদ্ধভূমি ফলক নির্মাণের।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

নবাবগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ

March 16, 2026

সাপোরটিভ এ্যাডোলেসেন্ট এন্ড ইয়ুথ- সেক্সুয়াল রিপ্রোডাকক্টিভ হেল্থ এন্ড...

March 9, 2026

বিরলে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধে প্রতিপক্ষগণ কর্তৃক আমবাগানের...

March 3, 2026

ফুলবাড়ীতে আড়াই লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় এবং বাংলাদেশি...

March 1, 2026

এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় সকলের...

February 16, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গুরুত্বপূর্ণ...

February 16, 2026

বিরলে বীজতলায় কীটনাশক প্রয়োগে ক্ষতিসাধনের অভিযোগ

February 10, 2026

বিরলে বিএনপি’র ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

February 10, 2026

ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

February 10, 2026

কাহারোলে ধানের শীষ প্রার্থী মনজুরুলের নির্বাচনি জনসভা

February 10, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত