ডেস্ক রিপোর্টঃ এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে – এমনটা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রোববার একটি বার্তার মাধ্যমে তিতাস এই তথ্য জানায়।
বার্তাটিতে বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণজনিত কারণে বন্ধ থাকায় এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ ঘটনায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।



































































