Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

      অর্থনীতি

      শসা-লেবুর দাপট কমলেও চড়া বেগুন

      অর্থনীতি

      আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬১…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

      অর্থনীতি

      শসা-লেবুর দাপট কমলেও চড়া বেগুন

      অর্থনীতি

      আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬১…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
ফিচারসর্বশেষ সংবাদ

কীটনাশক হিসেবে কাজ করে কফি

by Newseditor September 1, 2020
by Newseditor September 1, 2020

ফিচার ডেস্ক
ক্লান্তি কাটাতে কফির জুড়ি নেই। কিন্তু শুধু পান করাই বা কেন, কফির আরও নানা গুণ রয়েছে। দোকানে যে কফির গুঁড়া কিনতে পাওয়া যায় সেগুলো এবং কফি বিনস বা কফির বীজের রয়েছে নানা গুণ। কফির এই ব্যবহারগুলো কিন্তু জেনে রাখতেই হবে।
ত্বক পরিচর্যা
ত্বকের জন্য কফি খুবই উপকারি। বলিরেখা দূর করে, মৃত কোষ দূর করে, এমনকি অ্যান্টি-অক্সিডেন্ট হিসাবেও কাজ করে কফি। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে কফি পাউডার মেশান। তারপর মিশ্রণটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ভাল করে ধুয়ে নিন।
কেশ পরিচর্যা
শ্যাম্পু করে নেওয়ার পর কোল্ড কফি মাথায় ঢেলে কিছুক্ষণ রেখে তারপর মাথা ধুয়ে নিন। কন্ডিশনার হিসেবে কফি দারুণ কাজ করে।
সুগন্ধী হিসেবে
ফ্রিজের দুর্গন্ধের সঙ্গে আমরা কম-বেশি সকলেই পরিচিত। একটা কাপে কিছুটা কফি রেখে দিন ফ্রিজের মধ্যে। কফি সমস্ত দুর্গন্ধ টেনে নেবে। ফ্রিজকে দুর্গন্ধ মুক্ত রাখবে।
আলমারির মধ্যে জামাকাপড় ঠাসা। এদিকে লকডাউনে সারাক্ষণই বাড়িতে বসে। ভ্যাপসা গন্ধ আর আর্দ্র ভাব দূর করতে টিস্যু কাগজে মুড়ে আলমারি বা ড্রয়ার কিংবা ওয়ারড্রোবের তাকে রেখে দিন কফি বীজ বা কফি বিনস। কফির কড়া গন্ধ পোষাককে পোকামাকড় থেকে নিরাপদ রাখবে।
কফির কড়া গন্ধে রান্নাঘরেও পোকামাকড়ের উপদ্রব কমবে। কফি খেতে খেতে তলানির অংশ তুলোতে ভিজিয়ে রান্নাঘরের কোণে রাখতে পারেন। কফির গুঁড়ো টিস্যু কাগজে মুড়ে কিংবা কফির বীজ ব্যবহারের পর সেই অংশও পরিষ্কার কাপড়ে মুড়ে পুঁটলি করে রান্নাঘরের কোণে রাখা যেতে পারে।
পান করবেন না হাতে লাগাবেন?
কফির একটা তরতাজা সুগন্ধ রয়েছে। আর এই সুগন্ধকেই কাজে লাগান হাতে। মানে? হাতের সুগন্ধী হিসাবে ব্যবহার করে দেখতে পারেন। সারাদিন নানা কাজ করে আপনার হাতও কিন্তু ক্লান্ত। হাতে অনেক সময় খারাপ গন্ধও হয়। তাদের এই পদ্ধতি খুব কাজে লাগবে। সামান্য জলের সঙ্গে কফি পাউডার হাতে ঘষে নিলেই যথেষ্ট। এমনকি হাতে পেঁয়াজ রসুনের গন্ধ থাকলে কিংবা মাছ কেটে আঁশটে গন্ধ দূর করতে হলেও একই ব্যবস্থা নেওয়া যেতে পারে।
কফির ব্যবহার অন্দরসজ্জাতেও
নিজের বাগানের গাছেরও যত্ন নিতে পারেন কফি দিয়ে। জলের সঙ্গে মিশিয়ে বা জৈব সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন। এতে মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। গাছের বৃদ্ধিও ভাল হয়। তবে কফির মাত্রা যেন খুব বেশি না হয়, সেটাও দেখতে হবে।
কফি দিয়ে কাঠের আসবাবপত্রও খুব ভালভাবে পরিষ্কার করা যায়। কফি জলে ফুটিয়ে তারপর ঠান্ডা করে একটি কাপড়ের সাহায্যে সেটি কাঠের আসবাবের উপরে লাগিয়ে দিন। পরিষ্কারও যেমন হবে, একই সঙ্গে আসবাবের রংও ফিরে পাবেন। জেল্লা ফিরে পাবে পুরনো আসবাব।
এমনকি রুম ফ্রেশনার হিসেবেও কফির সিরাপ স্প্রে করে ব্যবহার করা যেতে পারে। কফি বীজ কাঁচের পাত্রে রেখে দিতে পারেন। হালকা এবং গাঢ় রঙের বীজের ব্যবহারে অন্যরকম মাত্রা পেতে পারে পাত্রটি। দিব্যি রেখে দিন টেবিলে। তার উপরে কৃত্রিম ফুলও রেখে দিতে পারেন। দেখতেও লাগবে চমৎকার।
কফি ব্যবহার করতে পারেন মাছ-মাংসের ম্যারিনেশনেও
পাত্র কড়াইতে বসিয়ে তাতে মাঝারি আকারের একটা পেঁয়াজ, চার কোয়া রসুন, ২৪০ মিলিগ্রাম কফি, ৬০ মিলিগ্রাম বালসামিক ভিনিগার, ৫৫ মিলিগ্রাম ব্রাউন সুগার, ৬০ মিলিগ্রাম সর্ষে বাটা, তিন টেবিল চামচ অলিভ অয়েল, গোলমরিচ আর নুনের গুঁড়ো যোগ করুন। একটু নেড়ে গ্যাস বন্ধ করে দিন। এই মিশ্রণটা মাছ-মাংসে মাখিয়ে ঘণ্টা দুই রেখে দিয়ে তারপর রান্না করে দেখুন। রসনা কিন্তু তৃপ্তই হবে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

March 2, 2026

ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪...

March 2, 2026

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

March 2, 2026

অশান্তির মাঝে শান্ত থাকাই শক্তি: দীপিকা

March 2, 2026

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: অনিশ্চয়তার মুখে আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’

March 2, 2026

বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

March 2, 2026

কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করলো ইরান

March 2, 2026

রোজায় পানির তৃষ্ণা কমাবে যেসব খাবার

March 2, 2026

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

March 1, 2026

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের নির্দেশ

February 26, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত