Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

      অর্থনীতি

      বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

      অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

      অর্থনীতি

      বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

      অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
অর্থনীতিজাতীয়সর্বশেষ সংবাদ

কাঁচা মরিচের কড়া ঝাল

by Newseditor August 12, 2020
by Newseditor August 12, 2020

নিজস্ব প্রতিবেদক
বন্যা ও বৃষ্টিতে মরিচের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এজন্য রান্নার অপরিহার্য এ পণ্যটির দামও ব্যাপক চড়া। রাজধানীর বিভিন্ন বাজারে ২০০-২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ব্যবসায়ীরা বলছেন, এবার দীর্ঘসময় ধরে বন্যা হয়েছে। এর সঙ্গে দেশের সব অঞ্চলেই বৃষ্টিও হয়েছে অনেক। এতে অর্ধেকের বেশি মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। তারা বলছেন, ক্ষেতে পানি জমে মরিচ গাছ পচে যাওয়ার কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমেছে। যে কারণে মরিচের দাম বেড়ে গেছে। বুধবার (১২ আগস্ট) কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা কাঁচা মরিচের পোয়া (২৫০ গ্রাম) ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করছেন। বাজারটিতে ৫০ টাকা পোয়া কাঁচা মরিচ বিক্রি করা আলী বলেন, ‘বন্যা আর বৃষ্টি মরিচের ক্ষেত খেয়ে (নষ্ট করা) ফেলেছে। প্রায় সব অঞ্চলেই মরিচের ক্ষেতে পানি জমে গাছ পচে গেছে। এতে স্বাভাবিকভাবেই বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। আর সরবরাহ কমলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।’ তিনি বলেন, আড়তে আসা চাষিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, অর্ধেকেরও বেশি ক্ষেতে পানি জমে মরিচের গাছ পচে গেছে। সহসা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম।’ এদিকে রামপুরা ও মালিবাগ অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৫০-৫৫ টাকা বিক্রি করছেন। খিলগাঁও ও শান্তিনগর বাজারে ৬০ টাকা পোয়া মরিচ বিক্রি হতে দেখা গেছে। মরিচের এই দামের বিষয়ে রামপুরার ব্যবসায়ী কামাল বলেন, ‘আড়তে এখন মরিচের আকাল। ভালো মানের মরিচ কিনতে আমাদের মতো খুচরা ব্যবসায়ীদের এক প্রকার লড়াইয়ে নামতে হয়। তারপর মাঝেমধ্যে চাহিদা অনুযায়ী কাঁচা মরিচ কিনতে পারি না।’ তিনি বলেন, ‘ঢাকায় যে কাঁচা মরিচ আসে তার একটা বড় অংশ আসে মানিকগঞ্জ থেকে। শুনেছি মানিকগঞ্জের প্রায় সব মরিচের ক্ষেতে পানি জমে ক্ষেতের বেশ ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গে দীর্ঘসময় ধরে বন্যা চলছে। বন্যায় প্রায় সব ফসল নষ্ট হয়ে গেছে। মরিচের গাছ পচে গলে গেছে। সবকিছু মিলিয়ে মরিচের দাম বেড়েছে।’ খিলগাঁও থেকে কাঁচা মরিচ কেনা আরিফুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধরেই কাঁচা মরিচের দাম বেশি। তবে ঈদের পর আরও বেড়েছে। ঈদের আগে ৪০ টাকা পোয়া কাঁচা মরিচ কেনা গেলেও এখন ৬০ টাকা পোয়া কিনতে হচ্ছে।’ তিনি বলেন, কাঁচা মরিচ এমন একটি পণ্য, রান্না করতে গেলে লাগবেই। ফলে দাম যতই হোক মানুষ কাঁচা মরিচ কিনবেই। মালিবাগ হাজীপাড়া বৌ-বাজার থেকে বাজার করা রাবেয়া খাতুন বলেন, ‘বাজারে এখন ৫০ টাকার কমে কাঁচা মরিচের পোয়া পাওয়া যাচ্ছে না। অনেক দিন ধরেই কাঁচা মরিচ এমন চড়া দামে বিক্রি হচ্ছে। আগে এত দীর্ঘসময় ধরে এত বেশি দামে বিক্রি হতে দেখিনি।’ তিনি বলেন, ‘আগে দেখেছি টানা বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম কিছুদিনের জন্য বেড়ে যেত। বৃষ্টির শেষে আবার দাম কমে যেত। এবার সেই চিত্র নেই। ঈদের পর থেকে ঢাকায় তেমন বেশি বৃষ্টি হচ্ছে না। এরপরও মরিচের দাম কমছে না। সে কারণে বাধ্য হয়ে কাঁচা মরিচ ও শুকনা মরিচ মিশিয়ে রান্না করছি।’ সবজিসহ মালিবাগে ভ্যানে কাঁচা মরিচ বিক্রি করা সোহেল বলেন, ‘মরিচের দাম বাড়ার কারণে ক্রেতারা এখন কেনার পরিমাণও কমিয়ে দিয়েছে। আগে যারা এক পোয়া, আধা কেজি করে কিনতেন, তারা এখন ১০০-১৫০ গ্রাম করে কাঁচা মরিচ কিনছেন। আমার নিজের বাসায়ও কাঁচা মরিচ খাওয়া কমিয়ে দিয়েছি।’ এদিকে বিভিন্ন বাজারের তুলনায় সুপার শপে তুলনামূলক কম দামে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। স্বপ্নের খিলগাঁও শাখায় গিয়ে দেখা যায়, কাঁচা মরিচের কেজি ১৮৫ টাকা বিক্রি হচ্ছে। মরিচের দামের বিষয়ে শাখার এক বিক্রয়কর্মী বলেন, ‘অনেক দিন ধরেই কাঁচা মরিচের দাম বেশি। আমাদের পক্ষে দাম কমানোর কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে দাম বেঁধে দেয়, আমরা সেই দামে বিক্রি করতে বাধ্য হই।’

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

February 19, 2026

সুলভমূল্যে ১০ লাখ পরিবারকে প্রোটিন খাদ্য দেবে সরকার

February 19, 2026

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র...

February 19, 2026

মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

February 19, 2026

প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

February 19, 2026

সমন্বিত প্রচেষ্টায় লক্ষ্য অর্জন করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

February 19, 2026

কেমন কাটছে পরীর সংসার

February 19, 2026

রোজায় পানিশূন্যতা এড়াতে যেসব অভ্যাস জরুরি

February 19, 2026

আজ থেকে রমজান মাস শুরু

February 19, 2026

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ

February 19, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত