Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
বিনোদনসর্বশেষ সংবাদ

কবি নজরুলের গান রিমেক করে সমালোচনার ঝড়ে এ আর রহমান

by Newseditor November 11, 2023
by Newseditor November 11, 2023

বিনোদন ডেস্ক
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সমরাস্ত্র ও সেনা দিয়ে ভারতের সহায়তা নিয়ে নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলার বলিউড সিনেমা ‘পিপ্পা’। এতে কবি নজরুল ইসলামের বিখ্যাত ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক ব্যবহার হয়েছে। রিমেকটি তৈরি করেছেন উপমহাদেশের সুরসম্রাট এ আর রহমান। এতে প্রশংসার বদলে বাংলা ভাষাভাষীদের সমালোচনার ঝড়ে পড়েছেন এ অস্কারজয়ী কম্পোজার। বেশিরভাগ বাংলাদেশির হৃদয়ে সাড়া ফেলেনি এই রিমেক।
নেটিজেনদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন এআর রহমান। মন ভেঙে দিয়েছেন তিনি। গানটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে অনেকের অভিমত, শ্রোতারা যেভাবে শুনতে অভ্যস্ত, সেটা নষ্ট করেছেন এই সঙ্গীতজ্ঞ।
নজরুল অনুরাগীদের ভাষ্য, রহমানের মতো বিচক্ষণ মানুষের থেকে এই ভুল কাম্য নয়। এভাবে গানের সুর পাল্টে ফেলা কতটা যুক্তিযুক্ত?
গীতিকার ইশতিয়াক আহমেদ নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, “এ আর রহমান সাহেবের করা কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লোহ কপাট’ শোনার পর, পাঁচবার মূল গানটা শুনে কান ঠিক করতে হয়।”
ভারতীয় প্রবীণ গায়িকা হৈমন্তী শুক্লা বলেছেন, ‘এগুলো সহ্য হয় না। অসভ্যতা! আমাদের তো বয়স হয়েছে। এগুলো কী চলছে? বাংলা গান নিয়ে এটা কী হচ্ছে?’
একই ধরনের মন্তব্য কলকাতার গায়ক শিলাজিতেরও। তার ভাষ্য, ‘অন্য প্রদেশের মানুষেরা হয়ত এই গানের মর্ম বুঝবে না। কিন্তু আমরা বাঙালিরা তো বুঝি এই গানের মধ্যে যে আবেগ রয়েছে, তা নষ্ট হয়েছে।’
তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, ‘এ আর রহমানের কোনো গানের সঙ্গে যদি এরকম হতো, তবে উনি কী বলতেন?’
সত্যিই কি এআর রহমান গানটির সুর নিজে করেছেন! সন্দেহ প্রকাশ করেছেন কলকাতার সংগীত পরিচালক দেবজ্যোতি। তিনি বললেন, “আমি আধুনিকতায় বিশ্বাসী। আজকে জন লেননের ‘ইম্যাজিন’ গানটির সুর পাল্টে দেওয়াই যায়। কিন্তু নতুন কাজটিকে অন্তত আগেরটির সমগোত্রীয় হতে হবে বা তাকে ছাপিয়ে যেতে হবে। এক্ষেত্রে তো সেটা হয়নি। এটা নজরুল সাহেবের প্রাপ্য ছিল না।”
কলকাতার আরেক খ্যাতনামা সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আজকে রহমানের ‘রোজা জানেমন’ গানটির যদি বাউল আঙ্গিকে সঙ্গীতায়োজন করি, সেটা নিশ্চয়ই শ্রোতাদের পছন্দ হবে না। ”
এদিকে রিমেকটি প্রসঙ্গে ফেসবুকে বাংলাদেশি এক শ্রোতা লিখেছেন, ‘মূল গানটা শুনলে গুজবাম্প হয়, আর এ আর রহমানের এই রিমেক শুনলে প্রেমের গান মনে হয়।’
তাসনুভা মোহনা নামের এক নেটিজেন ক্ষোভ ঝেড়েছেন, এ তো ধ্বংস করে দিয়েছে গানটাকে। পুরোটা শোনাই গেলো না।
মিরাজ আহমেদও একই অনুভূতি জানিয়েছেন, ‘এটা তো পুরোটা শোনার ধৈর্য হয় নাই। আর্টসেলের কভারটা সেরা। ওদের ভার্সনটা শুনলে রক্তে প্রলয় ওঠে।’
রহমানকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, ‘মনটা জাস্ট ভেঙে গেল। এ আর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।’
কেউ কেউ আবার লেখেন, ‘সঠিক সুরে সঠিকভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই তার তা এটা থেকে পাওয়া যাচ্ছে না। গানের আত্মাটাই নষ্ট।’
কেউ কেউ অভিমত দিয়েছেন, ভাষার ভিন্নতার কারণে এ আর রহমান কাজী নজরুলের এই গানের প্রাণটাই ঝুঝতে পারেননি। তাই এমনটা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীদের প্রতিহত করা হয়। ইতিহাসের পাতায় তা স্বর্ণাক্ষরে লিখিত। পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংকের সামনে টিকতে না পেরে যুদ্ধের ময়দানে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী।
অবিস্মরণীয় এই যুদ্ধের বীরগাঁথা নিয়ে তৈরি হয়েছে ‘পিপ্পা’ নামের বলিউড সিনেমাটি। যেখানে ক্যাপ্টেন বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। তার প্রেমিকা হিসেবে রয়েছেন ম্রুনাল ঠাকুর। অন্যান্য চরিত্রে আছেন সোহম মজুমদার, প্রিয়াংশু পেনিয়ুলি ও সোনি রাজদান প্রমুখ। আমাজন প্রাইম ভিডিওতে শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে এ আর রহমানের সঙ্গীতায়োজনে ব্যবহৃত হয়েছে নজরুলের গানটি।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি :...

February 13, 2026

সারা দেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন...

February 12, 2026

ভোট শেষে কেন্দ্রের আশপাশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

February 12, 2026

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল

February 12, 2026

এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

February 12, 2026

ব্যস্ত মহানগরে শান্ত রূপ, রাজপথ রিকশার দখলে

February 12, 2026

ভোটগ্রহণ শেষ, গণনার অপেক্ষা

February 12, 2026

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত

February 12, 2026

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক...

February 12, 2026

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে তারেক রহমান বললেন, ‘জয়ের ব্যাপারে...

February 12, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত