Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
জাতীয়বাংলাদেশসর্বশেষ সংবাদ

এমআইডিআই অবকাঠামো দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধান উপদেষ্টার

by Newseditor May 27, 2025
by Newseditor May 27, 2025

নিজস্ব প্রতিবেদক : মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, এ অঞ্চলের রূপান্তর ঘটিয়ে বাংলাদেশের প্রধান উৎপাদন ও রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দ্রুত অবকাঠামো উন্নয়ন প্রয়োজন।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে অধ্যাপক ইউনূস এমআইডিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রধান উপদেষ্টার মুখ্যসচিব মো. সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, সড়ক পরিবহন, নৌপরিবহন, জ্বালানি, বিদ্যুৎ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে এমআইডিআই সেলের মহাপরিচালক সরওয়ার আলম চলমান প্রকল্পগুলোর বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন।
অধ্যাপক ইউনূস বলেন, আমরা মাতারবাড়িকে দেশের বৃহত্তম বন্দর, লজিস্টিকস, উৎপাদন ও জ্বালানি হাব হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা অপরিহার্য।
তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের কথা উল্লেখ করে বিনিয়োগ সহজ করতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর জোর দেন। প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও নৌপরিবহন সচিবকে এমআইডিআই অঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার জন্য সড়ক নির্মাণ দ্রুত শেষ করার এবং বড় সমুদ্রগামী কনটেইনার জাহাজের জন্য টার্মিনাল নির্মাণের নির্দেশ দেন। তিনি এ অঞ্চলের শহরায়নের গুরুত্বও তুলে ধরেন এবং বলেন, এ অঞ্চলে বিনিয়োগের কারণে যে জনবসতি গড়ে উঠবে, তাদের জন্য একটি পরিকল্পিত নগরী নির্মাণ প্রয়োজন।
ড. ইউনূস জানান, ২৮ মে শুরু হতে যাওয়া তার জাপান সফরের আড়াই দিনে এমআইডিআই অঞ্চলের উন্নয়ন কর্মকান্ডই হবে অন্যতম ফোকাস। টোকিওতে অনুষ্ঠিতব্য ৩০তম নিক্কেই ফিউচার অব এশিয়া সম্মেলনে তিনি অংশ নেবেন এবং ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসময় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য অর্থায়ন নিশ্চিতের চেষ্টা করবেন।
বৈঠকে আরও জানানো হয়, এমআইডিআই অঞ্চলে জাপানের দ্বিতীয় এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) স্থাপন করবে দেশটি। নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানের প্রথম অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে, যা এরই মধ্যে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে। এছাড়াও সৌদি আরবের পেট্রোকেমিক্যাল কোম্পানি আরামকো, আবুধাবি পোর্টস, সৌদি আরবের পোর্ট অপারেটর রেড সি গেটওয়ে, জাপানের বিদ্যুৎ উৎপাদক জেরা এবং মালয়েশিয়ার পেট্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোনাসসহ একাধিক আন্তর্জাতিক কোম্পানি এমআইডিআই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
সম্প্রতি জাপানি প্রতিষ্ঠান পেন্টা-ওসিয়ান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও টোয়া করপোরেশনের সঙ্গে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় নির্মিতব্য এই প্রকল্প এমআইডিআই উদ্যোগের মূল ভিত্তি হিসেবে কাজ করবে এবং এর মাধ্যমে এ অঞ্চলের সংযোগ এবং অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাবে। এমআইডিআই উদ্যোগ বাংলাদেশ ও জাপানের যৌথ প্রচেষ্টায় মহেশখালী-মাতারবাড়ি অঞ্চলকে একটি কৌশলগত অর্থনৈতিক করিডোরে পরিণত করতে চায়, যেখানে লজিস্টিকস, জ্বালানি ও শিল্প উন্নয়ন একীভূত হবে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

অ্যাতলেটিকোর সাথে জয় পেলো বার্সা

April 5, 2026

কান্নায় ভেঙে পড়লেন নিশো

April 5, 2026

একদিনে হামে ও উপসর্গে আরও ১০ মৃত্যু

April 5, 2026

সংসদে বিল পাস : সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২...

April 5, 2026

বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে:...

April 4, 2026

সাড়ে ১৩ লাখ টাকায় বিক্রি বিশ্বকাপ ফাইনালের টিকিট

April 2, 2026

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত

April 2, 2026

আইন মেনে চললে দেশে পরিবর্তন আসবে : প্রাণিসম্পদমন্ত্রী

April 2, 2026

জ্বালানি তেলের সংকট নেই, সরবরাহ থাকবে স্বাভাবিক: জ্বালানি...

April 2, 2026

রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

April 2, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত