সীমান্ত রায়, নীলফামারী প্রতিনিধি : “শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেড়িয়ে যাও” -এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে উত্তর জনপদের অবহেলিত উপজেলা জলঢাকায় ২০০০ সালে গড়ে ওঠে আল হেরা এডুকেয়ার হোম। হাঁটি-হাঁটি, পা-পা করে প্রতিষ্ঠানটি সফলতার ২৬ বছরে পদার্পণ করেছে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, আমি অক্লান্ত পরিশ্রম করে দক্ষ ও বিশেষ যত্নশীল শিক্ষক-শিক্ষিকা দিয়ে অনেক কষ্ট করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি ২০০০ সালে। বিদ্যালয়টির ফলাফল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সবার শীর্ষে হওয়ায় সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানের নাম রথবদলে আল হেরা এডুকেয়ার হোম উচ্চ বিদ্যালয়ে রূপ লাভ করে।
তিনি আরও জানান, আমার এই প্রতিষ্ঠানটিকে রোল মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে যেন শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানটিতেই প্রাথমিক শিক্ষা শেষ করে মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারে এবং মাধ্যমিক শেষে উচ্চ মহাবিদ্যালয়ে লেখাপড়া করতে পারে।
এজন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের বিষয় নজরদারিতে রেখে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। যেন আগামীতে সর্বসাধারণের ছেলেমেয়েরা একই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে কর্মজীবনে প্রবেশ করতে পারে। যদি ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়, তাহলে অন্যত্র পড়ার ভোগান্তি থেকে অনেক অভিভাবক স্বস্তি পাবে। ইতিপূর্বে বরাবরের ন্যায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫১ জন শিক্ষার্থী স্কলারশিপ পেয়েছে। এর মধ্যে ১৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৩৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলো- তৌহিদ সাদমান, মোঃ ফাহিম ফয়সাল, মোঃ মুরাদ জামান মুন্না, মেহেদী রহমান, নাইমুর রহমান, তীর্থ রায়, উৎপল চন্দ্র রায় পাল, নাজিফা রোদেলা, আফসানা ইবনাদ ইতিশা, লামিয়া আফরোজ, প্রাপ্তি সরকার, আফসিয়া ইসলাম, রুমন, আতিকা আঞ্জুম, আসমা আলফাত ইভা, মাইশা মেহজাবিন বর্ষা, নিশাদ জাহান চৌধুরী, নুসরাত জাহান জীম ও রাইসা ইসরাত ইয়ামনি। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- তামিম আনাহাজ, মোঃ সাজু ইসলাম, রুবাইয়াত হাসান, নিলয় কান্তি রায়, জান্নাত মুনশেফা, নুসরাত জাহান নাবিয়া, তুবা, আশা মনি, অন্তর রায়, রায়হান তাসনিম, সুবর্ণা আক্তার স্মৃতি, কাজী আয়শা সিদ্দিকা পরিমন, নিশাত জাহান তোহা, গৌরী রানী রায়, লাবিয়াতুজ জাহান স্নেহা, মাইমুনা জান্নাত নুহা, মোবাশ্বিরা আক্তার, আরাফাত হোসেন উৎস, মোর্শেদুল ইসলাম, সামায়ুন বারী, সাব্বির ইসলাম, হাসিব আল হাসান, আরিফুজ্জামান রিদয়, সাহেব আফরিদি সুপ্ত, আবু সুফিয়ান হৃদয়, লাবিব হোসেন, অর্পণ রায় তুর্য, তানজিম ইয়াছির, নাজিম উদ্দিন, শাহরিয়ার রহমান, মোঃ সাফিয়াল, মুজাবিন রোজা, আল আমিন, মোঃ জোবায়ার ইসলাম।
উক্ত ৭২ জন শিক্ষার্থীদের ৮ জন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ৫১ জন
শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ও মহসিনের সাথে কথা হলে তারা বলেন, উন্নত শিক্ষার বর্তমান প্রেক্ষাপটে মেডিকেল ও ভালো কোন প্রতিষ্ঠানের এ্যাপ্লিকেশনের পূর্ব শর্ত গ্রেডিং পয়েন্ট যদি ভালো ও বোর্ড নির্ধারিত জিপিএ না থাকে তাহলে কখনোই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের সুযোগ থাকে না। তাই আমাদের প্রতিশ্রুতি জুনিয়র স্কুল সার্টিফিকেট থেকে শিক্ষার্থীদের তৈরী করা।
বৃত্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকদের সাথে কথা হলে তারা জানান, আমরা জানি, শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই বাচ্চাদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আল হেরা এডুকেয়ার হোম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বরাবরই। তাই আমাদের ছেলেমেয়েদের প্রাথমিক পর্যায় থেকে অদ্যাবধি পর্যন্ত পড়ালেখা এখানেই চলমান রয়েছে, ভবিষ্যতেও থাকবে।



































































