Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
খেলাধুলাসর্বশেষ সংবাদ

আতলেতিকোর মাঠে বার্সেলোনার দুর্দান্ত জয়

by Newseditor March 18, 2024
by Newseditor March 18, 2024

স্পোর্টস ডেস্ক
প্রথম আধ ঘণ্টা খোলসে বন্দি থাকার পর চমৎকার ফুটবল খেলল বার্সেলোনা। এই মৌসুমে যে মাঠকে দুর্গ বানিয়ে ফেলেছিল আতলেতিকো মাদ্রিদ, সেখানেই গোল উৎসব করল শাভি এর্নান্দেসের দল। দারুণ জয়ে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এলো শিরোপাধারীরা। মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে জোয়াও ফেলিক্স সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান রবের্ত লেভানদোভস্কি। তিন নম্বর গোলটি করেন ফের্মিন লোপেস। একটি গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক পোলিশ তারকা লেভানদোভস্কি। চলতি মৌসুমে লা লিগায় আতলেতিকোর মাঠে এই প্রথম জিততে পারল কোনো দল। দিয়েগো সিমেওনের দল নিজ আঙিনায় আগের ১৪ ম্যাচের ১৩টিই জিতেছিল, ড্র হয়েছিল একটি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা ছুঁয়ে ফেলল দুই অঙ্ক, ১০ ম্যাচ। সপ্তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় আতলেতিকো। রদ্রিগো দে পলের কাটব্যাকে বক্সের সামনে থেকে পাবলো বারিওসের জোরাল শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। বার্সেলোনা বল দখলে আধিপত্য করলেও প্রথম আধা ঘণ্টায় আক্রমণে এগিয়ে ছিল আতলেতিকো। যদিও গোলরক্ষককে পরীক্ষায় ফেলার মতো কিছু করতে পারছিল না তারাও। ৩৫তম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। লেভানদোভস্কির ক্রসে দূরের পোস্টে হেড লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। দুই মিনিট পর সুবর্ণ সুযোগ পান ফের্মিন লোপেস। তরুণ ডিফেন্ডার পাউ কুবারসির থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তরুণ মিডফিল্ডার, তার কোনাকুনি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক। পরের মিনিটেই দারুণ এক আক্রমণে এগিয়ে যায় বার্সেলোনা। গিনদোয়ানের পাস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কাটব্যাক করেন লেভানদোভস্কি, ছয় গজ বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে বল জালে পাঠান ফেলিক্স। খানিক পর রেফারির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মিনিট তিনেকের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় বার্সেলোনা কোচ শাভিকে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে রাফিনিয়া বাড়ান বক্সে। বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। ৫৩তম মিনিটে দুর্দান্ত ডাবল সেভে জাল অক্ষত রাখেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। মার্কোস ইয়োরেন্তের জোরাল শট ঝাঁপিয়ে এক হাতে ফেরানোর পর কাছ থেকে মেমফিস ডিপাইয়ের প্রচেষ্টাও আটকে দেন জার্মান গোলরক্ষক। ৬৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলে বার্সেলোনা। বক্সের ডান দিক থেকে লেভানদোভস্কির ক্রসে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন লোপেস। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ব্যবধান কমানোর ভালো একটি সুযোগ পান সাউল নিগেস, কিন্তু কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। যোগ করা সময়ে ভিতর হকেকে বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন আতলেতিকোর আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। সতীর্থের ছোট করে ফ্রি-কিকে বাড়ানো বলে লেভানদোভস্কির নিচু শট এক ডিফেন্ডারের পা ছুঁয়ে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এরপরই শেষের বাঁশি বাজান রেফারি। ২৯ ম্যাচে ১৯ জয় ও ৭ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৪। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল জিরোনা। ৫৬ পয়েন্ট নিয়ে আথলেতিক বিলবাও চারে, তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে আতলেতিকো। ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল মাদ্রিদ।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ঢাকায় ফ্লাইট সংকট ॥ ছয়দিনে বাতিল...

March 5, 2026

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

March 5, 2026

শেয়ারবাজারে ব্যাপক দরপতন

March 5, 2026

আগামী সপ্তাহের শুরুতে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

March 5, 2026

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

March 5, 2026

ঈদুল ফিতরে টানা সাতদিনের ছুটি ঘোষণা

March 5, 2026

ইরানকে দুর্বল করতে যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্ত ফাঁস করলো...

March 5, 2026

রমজানে দাঁতের যত্ন

March 5, 2026

হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে রোনালদো

March 5, 2026

নিজের সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সুনেরাহ

March 5, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত