জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা সংলগ্ন এমআরএ নিয়ন্ত্রণাধীন আশা এনজিওতে ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আশার বড়ভিটা-২ শাখায়। অভিযোগকারী কল্পনা জানান, দীর্ঘ ৪ বছর ধরে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছি। গত ৩ মাস আগে ঋণ পরিশোধ করলেও এখনো ঋণ পাইনি। এ বিষয়ে ব্র্যাঞ্চ ম্যানেজার জয়দেব সেনের সাথে অফিসে গিয়ে কথা বলতে চাইলে কাজের অজুহাতে তিনি বেরিয়ে যান অন্যত্র। পরবতী পর্যায়ে মুঠোফোনে
যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ দেখায়।
আরএম মোস্তাফিজারের সাথে কথা হলে তিনি বিষয়টি যাচাই করে ম্যানেজারের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন বলে জানান।
কল্পনা রায় আরো বলেন, আমার স্বামী ক্ষুদ্র ব্যবসা করে। আমি একেবারে ৪০ হাজার টাকা ম্যানেজারের কথায় পরিশোধ করি। এখন ঋণ প্রদানে ম্যানেজার গড়িমসি করছে।
সদস্যের আইজিএ যাচাই করে দেখা গেছে, তার স্বামীর ২টি মুদিখানার দোকান এবং সদস্য নিজে চাকরি করে। একাধিক আয়ের উৎস থাকার পরেও ঋণ পেতে ভোগান্তি, যা আশার দীর্ঘদিনের সুনামকে ক্ষুন্ন করে বলে অনেক সদস্যদের ধারনা।
অনেকের মধ্যে সভানেত্রীর স্বামী হরপ্রসাদ রায় জানান, এই সদস্য ৪ বছর ধরে ভালোভাবে লেনদেন করে আসছে। তার ঋণের বিষয়ে আমিও ম্যানেজারের কাছে গিয়ে সুপারিশ করেছি। এই ম্যানেজার কথা না শুনে অন্যের কান কথা শুনে অফিস থেকে বেরিয়ে গিয়েছে।
এ বিষয়ে নীলফামারী জেলা সিনিয়র ম্যানেজারের সাথে কথা হলে তিনি বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।



































































