Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
খেলাধুলাসর্বশেষ সংবাদ

রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালকে হারিয়ে ফের শিরোপা বার্সার

by Newseditor January 12, 2026
by Newseditor January 12, 2026

স্পোর্টস ডেস্ক
রোমাঞ্চ, নাটক আর গোলের বন্যায় জমে উঠেছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। ম্যাচ যত এগিয়েছে, ততই উত্তেজনা ছড়িয়েছে দুই দল। বিশেষ করে প্রথমার্ধের যোগ করা সময়ে মাত্র কয়েক মিনিটে তিনটি গোল হয়ে পরিস্থিতি চূড়ায় পৌঁছে যায়। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল রিয়াল মাদ্রিদ, তবে তৃতীয় ধাক্কা আর সামলাতে পারেনি তারা। শেষ পর্যন্ত দাপট দেখিয়ে শিরোপা ধরে রাখল বার্সেলোনা।
সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে ৩-২ গোলে জয় পায় হান্সি ফ্লিকের দল। এর মাধ্যমে টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা ঘরে তুলল কাতালানরা। গত মৌসুমের ফাইনালেও রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা।
গত মৌসুমে দুটি ফাইনালসহ রিয়ালের বিপক্ষে চার ম্যাচেই জিতলেও চলতি মৌসুমের প্রথম ক্লাসিকোয় গত অক্টোবরে লা লিগায় ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। সুপার কাপের মঞ্চে সেই হারের ক্ষতও কিছুটা মুছতে পারল তারা।
সেমিফাইনালের মতো ফাইনালেও বার্সেলোনার নায়ক রাফিনিয়া। জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার প্রথম গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। ১৬ ম্যাচের গোলখরা কাটিয়ে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। তবে মুহূর্তের মধ্যেই রবের্ত লেভাদোভস্কির গোলে আবার এগিয়ে যায় কাতালানরা। প্রথমার্ধের যোগ করা সময়ে গন্সালো গার্সিয়া ফের সমতা আনলেও দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার আরেক গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ফেভারিট হিসেবে মাঠে নেমে বল দখলেও এগিয়ে ছিল বার্সেলোনা। প্রায় ৬৮ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে তারা ১৬টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল নেয় ১২টি শট, এর মধ্যে ১০টিই লক্ষ্যে ছিল।
সেমিফাইনালে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে হারানো ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। দুই গোলদাতা ফেররান তরেস ও রুনি বার্দগিকে বেঞ্চে রেখে লামিনে ইয়ামাল ও লেভানদোভস্কিকে একাদশে ফেরান তিনি। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদকে হারানো ম্যাচ থেকে শুধু আন্টোনিও রুডিগারের জায়গায় ডিন হাউসেনকে নামান রিয়াল কোচ জাবি আলোন্সো।
ম্যাচের শুরুতে বল দখলে রাখলেও প্রথম বড় সুযোগ পায় রিয়াল। ১৪তম মিনিটে ভিনিসিয়ুস একা গোলরক্ষকের সামনে চলে গেলেও দুর্বল শটে সুযোগ নষ্ট করেন। এরপর ধীরে ধীরে ম্যাচে ছন্দ পায় বার্সেলোনা। ৩৪তম মিনিটে রাফিনিয়া প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে নাটকীয়তা চরমে ওঠে। দ্বিতীয় মিনিটে ভিনিসিয়ুস দারুণ গোল করে সমতা ফেরান। চতুর্থ মিনিটে পেদ্রির পাসে লেভানদোভস্কির লব শটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। আর ষষ্ঠ মিনিটে গন্সালো গার্সিয়ার গোলে ফের সমতায় ফেরে রিয়াল। যোগ করা তিন মিনিট শেষ হতে সময় লাগে নয় মিনিটে!
দ্বিতীয়ার্ধেও দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। ৭২তম মিনিটে রাফিনিয়ার শট ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে আবার এগিয়ে যায় বার্সেলোনা। শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে নামলেও রিয়াল আর সমতায় ফিরতে পারেনি। যোগ করা সময়ে এমবাপ্পেকে ফাউল করায় লাল কার্ড দেখেন বার্সেলোনার ফ্রেংকি ডি ইয়ং। শেষ মুহূর্তে দুই দলই সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি। ফলে নাটকীয় এক ম্যাচ শেষে শিরোপা উৎসবে মাতে বার্সেলোনা।
হান্সি ফ্লিকের কোচিংয়ে এটি বার্সেলোনার চতুর্থ ট্রফি। কোচিং ক্যারিয়ারে আটটি ফাইনাল খেলেই সবকটিতে জয় পেলেন এই জার্মান কোচ। অন্যদিকে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। অক্টোবরের ক্লাসিকোয় জিতে লা লিগায় এগিয়ে থাকলেও এখন বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আলোন্সোর দল।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ঢাকায় ফ্লাইট সংকট ॥ ছয়দিনে বাতিল...

March 5, 2026

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

March 5, 2026

শেয়ারবাজারে ব্যাপক দরপতন

March 5, 2026

আগামী সপ্তাহের শুরুতে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

March 5, 2026

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

March 5, 2026

ঈদুল ফিতরে টানা সাতদিনের ছুটি ঘোষণা

March 5, 2026

ইরানকে দুর্বল করতে যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্ত ফাঁস করলো...

March 5, 2026

রমজানে দাঁতের যত্ন

March 5, 2026

হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে রোনালদো

March 5, 2026

নিজের সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সুনেরাহ

March 5, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত