Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
অর্থনীতিজাতীয়সর্বশেষ সংবাদ

বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

by Newseditor February 5, 2022
by Newseditor February 5, 2022

নিজস্ব প্রতিবেদক
নতুন বছর ২০২২ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ চাঙা হয়ে ওঠেছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে জ্বালানি তেলের দামে বড় উত্থান হওয়ার পর ফেব্রুয়ারির শুরুতেও দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। এতে দফায় দফায় দাম বেড়ে সবধরনের জ্বালানি তেলের দাম নতুন উচ্চতায় উঠেছে। এক’শ ডলারের কাছাকাছি চলে এসেছে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। জ্বালানি তেলের এমন দাম ২০১৪ সালের পর আর দেখা যায়নি। গেল এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ছয় শতাংশ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬ শতাংশ। এর আগে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েল দাম বাড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বাড়ে ৫০ শতাংশের ওপরে। ফলে বছরের ব্যবধানে বিশ্ববাজারে এখন অপরিশোধিত তেল ৬১ দশমিক ৭১ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক বছরের ব্যবধানে বেড়েছে ৫৬ দশমিক ৩৭ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬৭ দশমিক ৭৭ শতাংশ।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, জ্বালানি তেলের দামে বড় লাফ দিয়ে নতুন বছর ২০২২ সাল শুরু হয়। বছরের প্রথম সপ্তাহেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯৩ ডলারে উঠে আসে। দ্বিতীয় সপ্তাহে ৬ দশমিক ৭৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৮৪ দশমিক ২৬ ডলারে।
বছরের তৃতীয় সপ্তাহে ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৮৫ দশমিক ১৩ ডলারে। আর চতুর্থ সপ্তাহে ২ দশমিক ৫৩ শতাংশ বেড়ে অপরিশোধিত তেলের ব্যারেলের দাম দাঁড়ায় ৮৭ দশমিক ২৯ ডলারে। এতে বছরের প্রথম মাসেই অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ।
এ পরিস্থিতিতে গেল এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৯৩ ডলারে। অবশ্য সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের এক পর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৯৩ দশমিক শূন্য ৫ ডলারে ওঠে। অপরিশোধিত তেলের এত দাম ২০১৪ সালের সেপ্টেম্বরের পর আর দেখা যায়নি। অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দামও নতুন বছরে প্রথম পাঁচ সপ্তাহ টানা বেড়েছে। বছরের প্রথম সপ্তাহে ৫ দশমিক ১২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮১ দশমিক ৭৬ ডলারে ওঠে আসে। দ্বিতীয় সপ্তাহে ৫ দশমিক ৭৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়ায় ৮৬ দশমিক ৪৭ ডলারে।
বছরের তৃতীয় সপ্তাহে ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ৮৯ ডলারে ওঠে আসে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। চতুর্থ সপ্তাহে ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম দাঁড়ায় ৮৯ দশমিক ৮০ ডলারে। আর গেল এক সপ্তাহে ৪ দশমিক ৮২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ৯২ দশমিক ৭৯ ডলারে।
অপরদিকে, গেল এক সপ্তাহে ৬ শতাংশ বেড়ে প্রতি গ্যালন হিটিং অয়েলের দাম দাঁড়িয়েছে ২ দশমিক ৮৭ ডলারে। এর আগে বছরের সপ্তাহে হিটিং অয়েলের দাম বাড়ে ৬ দশমিক ৭৩ শতাংশ। দ্বিতীয় সপ্তাহে বাড়ে ৬ দশমিক ১৪ শতাংশ, তৃতীয় সপ্তাহে বাড়ে ২ দশমিক ১৩ শতাংশ এবং চতুর্থ সপ্তাহে বাড়ে ৩ দশমিক ৫০ শতাংশ।
এর আগে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ রূপ নিলে ২০২০ সালের ২০ এপ্রিল বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মধ্যে পড়ে তেল। সেদিন প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়।
রেকর্ড এ দরপতনের পরেই অবশ্যই তেলের দাম বাড়তে থাকে। এতে রেকর্ড দরপতনের ধকল সামলে ২০২০ সালের বেশিরভাগ সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারে আশেপাশে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়ায় ও লিবিয়ার তেল উত্তোলন বাড়ার মধ্যে বিশ্ববাজারে তেলের বড় দরপতন হয়। ২০২০ সালের অক্টোবরের শেষ সপ্তাহে অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়। তবে, এ পতনের ধকল কাটিয়ে ওই বছরের নভেম্বর থেকে আবার তেলের দাম বাড়তে শুরু করে। অবশ্য প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৫০ ডলারের নিচে থেকেই ২০২০ সাল শেষ হয়। আর ২০২১ সালের শুরুতেই তেলের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। কয়েক দফা দাম বেড়ে করোনার মধ্যে প্রথমবার ২০২১ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৬০ ডলারে উঠে আসে। এর মাধ্যমে মহামারি শুরু হওয়ার আগের দামে ফিরে যায় তেল। তবে গত বছরের জুন থেকে তেলের দাম বাড়ার প্রবণতায় নতুন হাওয়া লাগে। ২০১৮ সালের অক্টোবরের পর গত বছরের জুনে করোনার প্রকোপের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে। জ্বালানি তেলের এ দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে পরের কয়েক মাস। এতে গত বছরের অক্টোবরে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮০ ডলার স্পর্শ করে। যার মাধ্যমে ২০১৪ সালের নভেম্বরের পর আবারও অপরিশোধিত তেলের ব্যারেল ৮০ ডলারের দেখা পায়।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল...

March 16, 2026

আজ পবিত্র শবে কদর

March 16, 2026

ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

March 16, 2026

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

March 16, 2026

কোদাল হাতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

March 16, 2026

প্রশান্তি পেতে পান করুন জিরা পানির শরবত

March 16, 2026

সুন্দর নির্বাচন করে জাতির কাছে ওয়াদা পূরণ করেছি:...

March 16, 2026

আনন্দমেলা উপস্থাপনায় নাবিলা-সাজ্জাদ

March 16, 2026

রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা

March 16, 2026

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেনিয়া, নিহত অন্তত ৬৬

March 16, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত