Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হলো…

      অর্থনীতি

      ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য…

      অর্থনীতি

      সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু

      অর্থনীতি

      একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

      অর্থনীতি

      আবারও বেড়েছে স্বর্ণের দাম, প্রতিভরি ২ লাখ ১০…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হলো…

      অর্থনীতি

      ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য…

      অর্থনীতি

      সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু

      অর্থনীতি

      একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

      অর্থনীতি

      আবারও বেড়েছে স্বর্ণের দাম, প্রতিভরি ২ লাখ ১০…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
বিনোদনসর্বশেষ সংবাদ

চমক নিয়ে ফিরছেন মিলা

by Newseditor June 15, 2024
by Newseditor June 15, 2024

বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের শীর্ষ পারফর্মার হিসেবে। এ দেশের ব্যান্ড সঙ্গীতে নারীদের মধ্যে যারা মঞ্চ মাতিয়ে শ্রোতামহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের মধ্যে মিলার নামটি শুরুতেই থাকবে।
অ্যালবাম যুগে ছিলেন তিনি জনপ্রিয় পপশিল্পী। মিলা ফিউশন ও লোকধারার গানও গেয়ে থাকেন। মিলা মানেই স্টেজ শো’র প্রধান আকর্ষণ। তাকে সর্বশেষ তিন বছর আগে জি-সিরিজের ‘আইসালা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে দেখা যায়। এরপর বেছে বেছে কাজ করেন। বর্তমানে মিলা ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে।
মিলা ভক্তদের জন্য সুখবর- ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘টোনা টুনি’। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়িকা নিজেই। এতে মিলার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি। গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ঈদ আয়োজন আজ শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় গান-ভিডিও মুক্তি পাচ্ছে।
নতুন গানটি নিয়ে আশাবাদী মিলা। তিনি বলেন, ‘প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম বহুল প্রশংসিত ‘রূপবান’ গানে। এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি আমায়। এরপর অসংখ্যবার আমার ভক্তরা আইটেম গানে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কেউ আমার মনের মতো করে গানের কথা দিতে পারছিল না। শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি। সেই সঙ্গে নিজের মতো করে সুর ও সঙ্গীতায়োজন করেছি।’
মিলা বলেন, ‘ভক্তদের প্রত্যাশা অনুযায়ী ‘টোনা টুনি’ গানে হাজির হচ্ছি। তবে এমন আইটেম গানে আর কখনো হাজির হবো না। নতুন গানটি হতে যাচ্ছে আমার দ্বিতীয় এবং শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম। ২ বছর আগে গানটি তৈরি করেছি। বেশ সময় নিয়ে কাজটি করেছি যাতে দীর্ঘ সময় পর শ্রোতা-দর্শকরা নিরাশ না হয়। এমন একটি চমক নিয়েই ফিরতে চেয়েছিলাম। অপেক্ষার অবসান। এখন সবার প্রতিক্রিয়া জানার অপেক্ষায়।’ যোগ করে এই গায়িকা আরও বলেন, ‘মাঝে নতুন গানের অনেক প্রস্তাব পেয়েছিলাম কিন্তু, করিনি এই গানটির জন্য। দীর্ঘ সময় এই গানটির অপেক্ষায় ছিলাম। এ গানের জন্য অন্যরকম একটা মায়া তৈরি হয়েছে। গানের ভিডিও তৈরি হওয়ার পর প্রত্যাশা আরও বেড়ে গেছে। এখন শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায়। টিজার প্রকাশের পর ভক্তরা লুফে নিয়েছেন। ভক্তরা নতুন গানের খবরে বেশ আনন্দিত।’
মিলা বলেন, ‘গানটি মুক্তি পাওয়ার পর টিকটকে সবচেয়ে বেশি যাদের ভিডিও ভিউ হবে এবং পারফর্ম ভালো করবে এমন ১০ জনের সঙ্গে আমি পারফর্ম করব। ‘টোনা টুনি’ গানের কথাগুলো একেবারে আলাদা। আমি ড্যান্সার না তারপরও এই গানের জন্য নাচ করতে হয়েছে। নিজের সেরাটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। এতটুকু বলতে পারি বিভিন্ন উৎসব মাতানোর মতো একটি গান হয়েছে। গানটি দিয়ে মঞ্চ মাতানোর অপেক্ষায় আছি।’
জি-সিরিজ থেকে গানটি প্রকাশ করার কারণ উল্লেখ করে মিলা বলেন, ‘প্রতিষ্ঠানটির মালিক আমাকে মেয়ের মতো আদর করে। আমার সুখে ও দুঃখে সবসময় পাশে ছিল। আমিও শুরু থেকে এখন পর্যন্ত গানের কথা চিন্তা করলে জি সিরিজের কথা আগে মাথায় আসে। প্রতিষ্ঠানটির সঙ্গে দারুণ সম্পর্ক। বলা যায় নিজের ঘর। সে কারণে এখান থেকে গানটি প্রকাশ করছি।’
চমক নিয়েই ফিরছেন মিলা। জানিয়েছেন এখন থেকে গানে নিয়মিত পাওয়া যাবে তাকে। পাশাপাশি আরও বেশি সরব থাকবেন মঞ্চে। যদিও চলতি বছর বিভিন্ন টিভি ও সামাজিক অনুষ্ঠানে মিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগের থেকে মিলার স্টেজে ব্যস্ততা বেড়েছে।
মিলা বলেন, ‘বিভিন্ন কারণে মাঝে কিছু সময় নষ্ট হয়েছে। আর সেটা হতে দিতে চাই না। কারণ আমি জানি আমার শ্রোতা-দর্শক আমাকে কতটুকু চায়। স্টেজ শো’র ধারবাহিকতা অব্যাহত থাকবে। তাছাড়া নতুন গানের কাজও করা আছে। নতুন বছর কয়েকটি গান নিজের মনের মতো করে প্রকাশ করতে চাই।’

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

বেগম জিয়ার লন্ডন যাত্রা আপাতত স্থগিত-আসছে না এয়ার...

December 8, 2025

উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে...

December 8, 2025

বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হলো...

December 8, 2025

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ...

December 8, 2025

নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল:...

December 8, 2025

ধানের দাম কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় কৃষক

December 8, 2025

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক আফসানা মিমি

December 8, 2025

ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখার নির্দেশ যুক্তরাষ্ট্রের

December 8, 2025

লোকসানের ভারে সরে দাঁড়াচ্ছে আম্বানির জিওস্টার, সংকটে টি-টোয়েন্টি...

December 8, 2025

শীতে ত্বক ভালো রাখতে খান কমলা-আমলকি

December 8, 2025

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022
  • 4

    একান্তে কবিতা উৎসব অনুষ্ঠিত

    February 11, 2022
  • 5

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : মেজবাহ উদ্দিন প্লাজা (লেভেল-৭), ৯১ নিউ সার্কুলার রোড , মৌচাক, ঢাকা – ১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত