Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হলো…

      অর্থনীতি

      ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য…

      অর্থনীতি

      সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু

      অর্থনীতি

      একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

      অর্থনীতি

      আবারও বেড়েছে স্বর্ণের দাম, প্রতিভরি ২ লাখ ১০…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হলো…

      অর্থনীতি

      ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য…

      অর্থনীতি

      সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু

      অর্থনীতি

      একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

      অর্থনীতি

      আবারও বেড়েছে স্বর্ণের দাম, প্রতিভরি ২ লাখ ১০…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
আন্তর্জাতিকসর্বশেষ সংবাদ

কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই পাকিস্তানে বিক্ষোভের ঘোষণা ইমরান সমর্থকদের

by Newseditor December 2, 2025
by Newseditor December 2, 2025

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে আজ মঙ্গলবার বিক্ষোভের ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলটি জানিয়েছে, পার্টির কারাবন্দি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে না দেখতে পাওয়ায় ও পরিবারসহ কোনো নেতাকে তার সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এমন সময়ে, যখন দুই শহরেই জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। রাজধানীতে ইসলামাবাদে ১৮ নভেম্বর থেকে দুই মাসের জন্য জনসমাবেশে নিষেধাজ্ঞা চলছে। রাওয়ালপিন্ডি জেলা প্রশাসনও গতকাল সোমবার তিনদিনের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে।
পিটিআই নেতা আসাদ কায়সার জানান, জাতীয় সংসদ ও সিনেট- দুই কক্ষের বিরোধী দলীয় এমপিরা প্রথমে ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ করবেন। এরপর সেখান থেকে আদিয়ালা কারাগারের দিকে বিক্ষোভ মিছিল যাবে।
আসাদ কায়সার জানান, বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ হাইকোর্ট তাদের আদেশ বাস্তবায়ন করাতে ব্যর্থ হয়েছেন ও আদিয়ালা কারাগার কর্তৃপক্ষও আদালতের নির্দেশ মানতে রাজি নয়।
গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী টানা অষ্টমবারের মতো ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে কারাগারের সামনে অনশন ও ধর্মঘট করেছিলেন। একইভাবে ইমরান খানের পরিবারও কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে দেখা করতে পারছেন না। এ নিয়ে তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন উদ্বেগ তৈরি করলেও সরকার ও পিটিআই উভয় পক্ষই বলেছে, ইমরান খানের শারীরিক অবস্থা ভালো আছে।
এক প্রশ্নের উত্তরে আসাদ কায়সার জানান, তিনি পিটিআই নেতৃত্বাধীন বিরোধী জোটের একজন পদধারী হিসেবে মঙ্গলবার কোয়েটায় একটি জনসমাবেশে উপস্থিত থাকবেন। তবে দলীয় অন্যান্য নেতারা বিক্ষোভে অংশ নেবেন।
তিনি আরও জানান, ব্যারিস্টার গোহর আলী খানসহ অন্যান্য নেতারাই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভে নেতৃত্ব দেবেন। এছাড়া সংসদীয় কমিটি ইমরান খানের মুক্তির দাবিও জানিয়েছে। তাদের ভাষায়, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়াটা মানবাধিকার লঙ্ঘন।
গতকাল সোমবার সংসদীয় কমিটির বৈঠক শেষে পিটিআই জানায়, খাইবার পাখতুনখোয় গভর্নর রুল জারির গুঞ্জন নিয়ে তারা সতর্ক। দলটি বলছে, এমন কোনো পদক্ষেপ নিলে প্রদেশে আরও অস্থিরতা তৈরি হবে, বিভাজন বাড়বে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে।
কমিটি জানায়, এসব উদ্যোগ দেশ বা খাইবার পাখতুনখোয়া- কোনোটিরই স্বার্থে নয়; বরং এটি গুরুতর রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে।
আসাদ কায়সার বলেন, কমিটি মনে করে, খাইবার পাখতুনখোয়ার সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং এটিকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা জনগণের ম্যান্ডেটের প্রতি অবমাননা। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে প্রদেশটি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আইন-শৃঙ্খলার অবস্থাও অবনতির দিকে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রদেশে একটি শান্তি জিরগা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সব রাজনৈতিক দল খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন সমস্যা সমাধানে একমত হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো ইতিবাচক সাড়া দেয়নি। তার ভাষায়, কেন্দ্রের ‘কঠোর’ আচরণের কারণে সুসম্পর্ক বজায় রাখা এখন অসম্ভব হয়ে পড়েছে।
কায়সার বলেন, পাকিস্তান বিশেষ করে খাইবার পাখতুনখোয়া আর কোনো সংঘাত সহ্য করতে পারবে না। কেন্দ্রের উচিত আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধান করা।
এদিকে, পিটিআইয়ের খাইবার পাখতুনখোয়া শাখা জানিয়েছে, তারা পেশোয়ার-ইসলামাবাদ মোটরওয়ে ইন্টারচেঞ্জে সমাবেশ করবে, যা শেষ হবে সোয়াবি ইন্টারচেঞ্জে গিয়ে। নওশেরা, চরসাদা, মারদান ও সোয়াবি থেকে আসা বিক্ষোভকারীরা তাদের সঙ্গে যুক্ত হবেন।
আরেক পিটিআই নেতা বলেন, বিক্ষোভের অংশ হিসেবে তারা হয়তো ইসলামাবাদ-পেশোয়ার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিতে পারেন। তিনি আরও জানান, সংসদ সদস্যরা ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বিক্ষোভে অংশ নেবেন। অন্যদিকে, দলের বাকি পদাধিকারীরা খাইবার পাখতুনখোয়ার বিক্ষোভে যোগ দেবেন।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

বেগম জিয়ার লন্ডন যাত্রা আপাতত স্থগিত-আসছে না এয়ার...

December 8, 2025

উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে...

December 8, 2025

বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হলো...

December 8, 2025

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ...

December 8, 2025

নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল:...

December 8, 2025

ধানের দাম কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় কৃষক

December 8, 2025

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক আফসানা মিমি

December 8, 2025

ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখার নির্দেশ যুক্তরাষ্ট্রের

December 8, 2025

লোকসানের ভারে সরে দাঁড়াচ্ছে আম্বানির জিওস্টার, সংকটে টি-টোয়েন্টি...

December 8, 2025

শীতে ত্বক ভালো রাখতে খান কমলা-আমলকি

December 8, 2025

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022
  • 4

    একান্তে কবিতা উৎসব অনুষ্ঠিত

    February 11, 2022
  • 5

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : মেজবাহ উদ্দিন প্লাজা (লেভেল-৭), ৯১ নিউ সার্কুলার রোড , মৌচাক, ঢাকা – ১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত