Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
অর্থনীতিজাতীয়সর্বশেষ সংবাদ

একনেকে ৪৫ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের ২৫ প্রকল্প অনুমোদন

by Newseditor January 25, 2026
by Newseditor January 25, 2026

নিজস্ব প্রতিবেদক : দেশের অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান খাতে বড় পরিসরের উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ২৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলে আধুনিক হাসপাতাল, গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ উন্নয়ন, নদীভাঙন রোধ এবং যুবদের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে গেল।
আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, অনুমোদিত ২৫টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ব্যয় না বাড়িয়ে ৫টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।
সভায় জানানো হয়, স্বাস্থ্যখাতে বড় উদ্যোগ হিসেবে উত্তরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবার জন্য ১ হাজার শয্যা বিশিষ্ট বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল স্থাপন প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টি সেবা উন্নয়ন ও ব্যবস্থাপনা জোরদার করার একটি প্রকল্পেও সায় দিয়েছে একনেক।
যোগাযোগ খাতের উন্নয়নে চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। রেলপথ খাতে দোহাজারী হয়ে রামু ও কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্তের গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের সংশোধনীও পাস হয়েছে।
একনেক সভায় যুব ও আইটি খাতের জন্য দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। শিক্ষা খাতে বিদ্যালয়বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগও অনুমোদনের তালিকায় রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় নদীভাঙন রোধ, ড্রেজিং, রাবার ড্যাম নির্মাণ এবং আড়িয়াল বিল এলাকার পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার ছয়টি প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক আগেই অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি ক্ষুদ্র প্রকল্পের বিষয়েও একনেক সদস্যদের অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে সরকারি কলেজ উন্নয়ন, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং সৈয়দপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অন্তর্ভুক্ত।
এছাড়া সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি করার সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র এবং খুলনা নভোথিয়েটার প্রকল্প দুটি অসমাপ্ত রেখেই সমাপ্ত করার বিষয়েও একনেককে অবহিত করা হয়েছে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পুরো রমজান মাস বন্ধ...

February 15, 2026

সংকট ও দুঃসময়ে আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ –...

February 15, 2026

ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয়া হবে আদালতের নির্দেশ পেলে

February 15, 2026

৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি

February 15, 2026

গ্যাস সরবরাহ নিয়ে তিতাসের দুঃসংবাদ

February 15, 2026

“জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয়” -বললেন ছাত্রদলের সাধারণ...

February 15, 2026

সিটি কর্পোরেশন নির্বাচনে লড়বেন মেঘনা

February 15, 2026

বিসিবি সভাপতি ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছেন না

February 15, 2026

ইমরান খান কে নেয়া হচ্ছে হাসপাতালে

February 15, 2026

রাষ্ট্রপতি হচ্ছেন ডঃ মুহাম্মদ ইউনুস?

February 15, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত